শিরোনামঃ-

» সিলেট মহানগর ছাত্র জমিয়তের কাউন্সিল সম্পন্ন

প্রকাশিত: ২৩. অক্টোবর. ২০১৬ | রবিবার

Manual2 Ad Code

সিলেট বাংলা নিউজঃ ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরীর কাউন্সিল অধিবেশনে বক্তারা বলেছেন, যুগ যুগ ধরে ইসলাম বিদ্বেষী শক্তিরা মুসলমানদের ঈমান আকিদা বিনষ্ট করার জন্য পাঁয়তারা চালিয়ে যাচ্ছে।

মহানবী (সা) এর সোনালী যুগ থেকে এসব পাঁয়তারার জাল ছিঁড়ে মুসলিম উম্মাহর স্বকীয়তা রক্ষার্থে নিজের জীবন বাজি রেখে আসছেন। মহানবী (সা) এর আর্দশকে বুকে লালন করেন। জমিয়তের প্রতিটি কর্মী ইসলাম ও তাদের স্বার্থে কাজ করে যাচ্ছে।

Manual3 Ad Code

গতকাল ২২ অক্টোবর শনিবার নগরীর ধোপাদিঘীরপারস্থ হোটেল ডালাসের কনফারেন্স হলে ছাত্র জমিয়তের সিলেট মহানগরীর সভাপতি মাওলানা বাহা উদ্দিন বাহারের সভাপতিত্বে, শিব্বির আহমদ রাজী ও এম.সি কলেজ ছাত্র জমিয়ত নেতা হোসাইন আহমদের সঞ্চালনায় কাউন্সিল অধিবেশনে বক্তারা উপরোক্ত কথা বলেন।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সভাপতি মুফতি নাসির উদ্দিন খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর জমিয়তের যুগ্ম-সাধারণ সম্পাদক মাওলানা মুশতাক আহমদ চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক মফুতি শিব্বির আহমদ।

Manual6 Ad Code

প্রধান মেহমান ছিলেন জমিয়তের সহ-সভাপতি মাওলানা আসরারুল হক, মাওলানা ফখরুল হাসান, প্রধান বক্তা ছিলেন ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা সাইফুর রহমান, মাওলানা লুৎফুর রহমান।

Manual7 Ad Code

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর জমিয়ত নেতা হাফেয মাওলানা আব্দুস সামাদ, মহানগর জমিয়তের সহ-প্রচার সম্পাদক মাওলানা আশিকুর রহমান, ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আহমাদুল হক উমামা, যুব জমিয়ত নেতা মাওলানা যফির উদ্দিন, মহানগর যুব জমিয়তের সভাপতি মাওলানা সদরুল আমিন, জেলা ছাত্র জমিয়তের অর্থ সম্পাদক মাওলানা রুহুল আমিন কোম্পানীগঞ্জি, জেলা ছাত্র জমিয়তের প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ফরহাদ আহমদ, ছাত্র জমিয়তের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মুজাহিদুল ইসলাম খালেদ, ছাত্র জমিয়ত সিলেট সরকারি আলিয়া মাদরাসা শাখার আহবায়ক লুকমান হাকিম, ছাত্র জমিয়ত নেতা আতিকুর রহমান নগরী, মানসুর বিন সালেহ, আবদুল করিম হেলালী, হাফিজ ফাহিম খান, পরিশেষে মাওলানা বাহা উদ্দিন বাহারকে সভাপতি ও মুজাহিদুল ইসলাম খালেদকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্যের কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় সভাপতি মুফতি নাসির উদ্দিন খান।

Manual3 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫৮২ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930