শিরোনামঃ-

» হায়দরপুর রেইনবো ইয়ুথ ক্লাবের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রকাশিত: ২২. অক্টোবর. ২০১৬ | শনিবার

Manual2 Ad Code

সিলেট বাংলা নিউজঃ সিলেট শহরতলীর টুকেরবাজার হায়দরপুর গ্রামের ২০১৬ সালের এসএসসি, এইচএসসি ও স্নাতক পরীক্ষায় উর্ত্তীণ শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

গতকাল শুত্রুবার দুপুর ৩টায় হায়দরপুর রেইনবো ইয়ুথ ক্লাব’র উদ্যোগে হাজী মছব্বির আলী লালাই মিয়া মার্কেটে শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেওয়া হয়। এবারের অনুষ্টানে ভিন্নমাত্রা যোগ করেছে ক্লাবটি।প্রজেক্টরের মাধ্যমে পুরো অনুষ্টানের ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।

Manual5 Ad Code

ক্লাবের সভাপতি শাহনুর ইসলামের সভাপতিত্বে ও সহ-সম্পাদক আবু সামাদের পরিচালনায় অনুষ্টানের শুরুতে শুভেচ্ছা জানিয়ে স্বাগত বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক আফজল হোসেন।

Manual8 Ad Code

অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মাদ তাজ উদ্দিন।

Manual4 Ad Code

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সদর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি এ কে এম তারেক কালাম, সিলেট জেলা সড়ক পরিবহন ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক  জাকারিয়া আহমদ ও টুকেরবাজার ইউ/পি ১নং ওয়ার্ডের মেম্বার গিয়াস উদ্দিন।

উক্ত অনুষ্টানে আরো বক্তব্য রাখেন- হাটখোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমান, শাহজালাল ইউনির্ভাসিটি স্কুলের সহকারী শিক্ষক খালেদ হোসেন কায়েস, সিলেট সুলতানপুর শাখার রুপালী ব্যাংকের এসিসষ্ট্যান্ট ম্যানেজার বুলবুল আহমদ ও কোয়ান্টাম ফাউন্ডেশন শাহজালাল বিশ্ববিদ্যালয় সেলের দায়িত্বশীল জাকির হোসেন। এছাড়া অনুষ্ঠানে গ্রামের মুরব্বিগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ক্লাবের পক্ষ থেকে অতিথিরা সংবর্ধিত কৃতি শিক্ষার্থীদের হাতে কেষ্ট ও শিক্ষা উপকরণ তুলে দেন। এছাড়া কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহনকারী সেরা ৫ জন বিজয়ীদের মাঝে পুরুষ্কার প্রদান করেন অতিথিরা।

পরে সন্ধ্যায় এলাকাবাসীর উদ্দেশ্যে প্রজেক্টরের মাধ্যমে মোস্তফা সারোয়ার ফারুকীর নির্মিত ইমপ্রেস টেলিফিল্মের চলচ্চিত্র “মেইড ইন বাংলাদেশ” প্রদর্শনী করা হয়।

Manual5 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬৫৮ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30