শিরোনামঃ-

» সাংবাদিক টিপু সুলতান এর মৃত্যুতে বিশিষ্টজনদের শোক

প্রকাশিত: ১৮. অক্টোবর. ২০১৬ | মঙ্গলবার


Manual6 Ad Code

সিলেট বাংলা  নিউজ দিরাই প্রতিনিধি:: দৈনিক সমকাল, দৈনিক সবুজ সিলেট ও সুনামগঞ্জের খবর’র দিরাই প্রতিনিধি, দিরাই প্রেসক্লাবের ২ বারের সাবেক সভাপতি সাংবাদিক টিপু সুলতান গতকাল মঙ্গলবার বেলা ১টায় দিরাই কলেজ রোডের নিজ বাসায় মৃত্যুবরণ করেন।

তিনি ৪ ছেলে ও স্ত্রী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বিকাল ৫টায় দিরাই জামেয়া হাফিজিয়া মাদ্রাসা মাঠে জানাযা শেষে তাঁকে মাদ্রাসা সংলগ্ন কবরস্থান দাফন করা হয়।

Manual4 Ad Code

শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগ উপদেষ্টা মন্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত এমপি, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক নাসির উদ্দিন চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলতাফ হোসেন, পৌর মেয়র মোশাররফ মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছাব উদ্দিন সরদার, উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আতাউর রহমান, দিরাই প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল কাইয়ূম, সাবেক কাউন্সিলর ইয়াহিয়া চৌধুরী, সিনিয়র সাংবাদিক শাহজাহান চৌধুরী, দৈনিক মানব কন্ঠ’ সিলেট বুরো প্রধান মনোয়ার জাহান চৌধুরী, দিরাই প্রেসক্লাব সভাপতি সামছুল ইসলাম সরদার, সহ-সভাপতি জুবের সরদার দিগন্ত, সাধারণ সম্পাদক একে কুদরত পাশা, যুগ্ম-সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সর্দার, অর্থ সম্পাদক সৈদুর রহমান তালুকদার প্রমুখ।

Manual8 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৭৭৮ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930