শিরোনামঃ-

» এক নবজাতকের মা হলো ৫ম শ্রেণীর ছাত্রী টুনটুনি

প্রকাশিত: ১৮. অক্টোবর. ২০১৬ | মঙ্গলবার

Manual1 Ad Code

সিলেট বাংলা নিউজ জৈন্তাপুর প্রতিনিধি আল মাসুম:: ৫ম শ্রেণীর ছাত্রী টুনটুনি। ১২ বছর বয়সেই মা হলো। অনেকটা আশ্চার্যান্বীত সংবাদ। বলতে গেলে  “শিশুর কোলে শিশুর জন্ম”

এলাকাবাসী সূত্রে জানা যায়- গত ১৭ অক্টোবর সোমবার জৈন্তাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ক্লাসে আসে পঞ্চম শ্রেনীর হতদরিদ্র রিক্সা চালক পিতার কন্যা টুনটুনি (ছদ্ম নাম)। ক্লাসে আসার পর হঠাৎ করে পেটে ব্যাথা উঠলে প্রধান শিক্ষিকা গ্যাষ্টিকের ব্যাথা মনে করে তাকে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।

হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক জানান গ্যাষ্টিকের ব্যাথা নয় প্রসবের ব্যাথা।

Manual1 Ad Code

হাসপাতালেই শিশুর কোলে শিশুর জন্ম হয়। এ ঘটনার সংবাদ মেয়ের পরিবারকে জানানো হলে তারা এসে মান-সম্মানের কথা চিন্তা করে গোপনে টুনটুনি ও তার নবজাতককে নিয়ে যান বাড়ীতে।

পরে বিষয়টি ঘটনার ধর্ষক রাজিবকে জানালে সে বিভিন্নভাবে তাদের হুমকী দেয়। তার কথা বললে মেয়েকে মেরে ফেলার হুমকীও দেয়। নিজের আত্মসম্মান বাঁচাতে রিক্সা চালক পিতা অসহায় হয়ে পড়েন। কি করবেন ভেবে উঠতে পারছেন না।

Manual5 Ad Code

এদিকে গতকাল ১৮ অক্টোবর সহপাঠিদের মাধ্যমে টুনটুনির নবজাতক শিশু প্রসবের বিষয়টি এলাকায় চাউর হয়ে উঠে “শিশুর কোলে শিশুর জন্ম”

তখনই বিষয়টি স্থানীয় সংবাদকর্মীর নজরে আসে। এদিকে সংবাদকর্মীগন ঘটনার সত্যতা নিশ্চিত হয়ে বিষয়টি ইউপি চেয়ারম্যানকে অবহিত করেন।

চেয়ারম্যান মঞ্জুর এলাহী সম্রাট তাৎক্ষনিকভাবে ধর্ষক উপজেলার গৌরীশংকর গ্রামের মৃত আব্দুল হান্নানের ছেলে রাজিব আহমদ রাজিবকে (১৮) আটক করে তার কার্যালয়ে নিয়ে আসেন।

Manual8 Ad Code

জিজ্ঞাসাবাদের একপর্যায় সে ঘটনার কথা স্বীকার করে। রাজিব জানায় প্রায় সময় সে সুযোগ বুঝে যৌণ উত্তেজক ট্যাবলেট (জেমসন্স) সেবন করে ধর্ষন করতো। তার পকেটে ২ পাতা যৌণ উত্তেজক ট্যাবলেট পাওয়া যায়।

Manual4 Ad Code

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান মঞ্জুর এলাহী সম্রাট প্রতিবেদককে জানান- আপনাদের সহকর্মীদের মাধ্যমে এ সংবাদটি আমার কাছে আসে।

আমি বিষয়টি জানতে পেরে তাৎক্ষনিক আমার পরিষদের সদস্য ইয়াহিয়া, হুমায়ুন কবির খাঁন, আব্দুল হালিম এবং মনসুর মিয়া সহ পরিষদের দফাদার পাটিয়ে রাজিবকে আটক করি। জিজ্ঞাসাবাদে সে ঘটনার কথা স্বীকার করেছে। পুলিশের হাতে তাকে তুলে দেওয়া হবে।

এই সংবাদটি পড়া হয়েছে ৬৬৪ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930