শিরোনামঃ-

» ‘সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জল দৃষ্ঠান্ত সিলেট’ : আলী আহমদ

প্রকাশিত: ১১. অক্টোবর. ২০১৬ | মঙ্গলবার

Manual1 Ad Code

সিলেট বাংলা নিউজ দক্ষিণ সুরমা প্রতিনিধি জুনেল আহমদ আরিফঃ সিলেট জেলা বিএনপির সাধারন সম্পাদক আলী আহমদ বলেছেন- আধ্যাত্মিক রাজধানী খ্যাত পুণ্যভুমি সিলেট হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জল দৃষ্ঠান্ত।

Manual1 Ad Code

বৃহত্তর সিলেট তথা সারা দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বিএনপি সবসময় অঙ্গিকারাবদ্ধ। সংখ্যাগরিষ্ট মুসলিম দেশ হলেও বাংলাদেশে ভিন্ন ধর্মের মানুষের মধ্যে রয়েছে এক অকৃতিম প্রেম ভালবাসার বন্ধন। এই বন্ধন রক্ষায় সবাইকে আন্তরিক হতে হবে।

Manual7 Ad Code

তিনি মঙ্গলবার হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গা পূজা উপলক্ষে দক্ষিণ সুরমার জৈনপুর শিববাড়ী মন্দিরে শিব সংঘ পূজা মন্ডপ পরিদর্শন শেষে অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

Manual2 Ad Code

এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন- পূজা উদযাপন কমিটির উপদেষ্ঠা গৌরাঙ্গ দেব, সভাপতি প্রানেশ ঘোষ, সাধারন সম্পাদক পরিতোষ দেব পুলক, সাংবাদিক আবুল হোসেন, মহানগর ছাত্রদলের সিনিয়র সদস্য মাসুম পারভেজ, মহানগর ছাত্রদলের কর্মসুচী প্রনয়ন ও পরিকল্পনা সম্পাদক মকসুদুল করিম, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদল নেতা আবু রায়হান রাজু, জাকির হোসেন, জয়নুল ইসলাম শিপন, জুয়েল আহমদ, নজরুল ইসলাম, শাহান আহমদ, সাজ্জাদ আহমদ, দুলাল আহমদ, ফাহিম আহমদ, শাহনুর আহমদ প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৬০০ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30