শিরোনামঃ-

» চৈতালী সংঘের পূজামন্ডপ পরিদর্শনে বদর উদ্দিন আহমদ কামরান

প্রকাশিত: ১০. অক্টোবর. ২০১৬ | সোমবার


Manual6 Ad Code

সিলেট বাংলা নিউজঃ সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামীলীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান বলেন, সাম্প্রদায়িক ঐক্যের কারনে বাংলাদেশ বিশ্ব দরবারে প্রশংসনীয়। বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে কিন্তু যখনই প্রতিটি ধর্মের ধর্মীয় উৎসব শুরু হয় তখন সবাই মিলে সে উৎসবে অংশগ্রহন করে। আর সিলেট হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্ঠান্ত।

Manual2 Ad Code

তিনি রোববার রাতে শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে দাড়িয়াপাড়াস্থ চৈতালী সংঘ পরিদর্শন করছেন। এসময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, চৈতালী সংঘের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক চন্দন সাহা, অর্থ সম্পাদক মদন মোহন কর্মকার, সাংগঠনিক সম্পাদক বিক্রম কর সম্রাট, প্রসাদ বিতরণ উপ-পরিষদের যুগ্ম-আহবায়ক রঞ্জন রায়, মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক তপন মিত্র, শ্রম বিষয়ক সম্পাদক জুবায়ের খান, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আজহার উদ্দিন জাহাঙ্গীর, যুবলীগ নেতা মেহদী কাবুল, কয়েস উদ্দিন, মঞ্জুর আহমদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা জয়দ্বীপ, ধঞ্জজয় দাস ধনু, জেলা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাহমুদুল কবির নেওয়াজ প্রমুখ।

Manual3 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৭৪৮ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930