শিরোনামঃ-

» সন্ত্রাসী হামলায় এমসি কলেজ ছাত্রীর অবস্থা আশংকাজনক

প্রকাশিত: ০৩. অক্টোবর. ২০১৬ | সোমবার

Manual1 Ad Code

সিলেট বাংলা নিউজ:: সিলেট এমসি কলেজে সন্ত্রাসী হামলায় এক কলেজ ছাত্রী গুরুতর আহত হয়েছেন। আহত খাদিজা বেগম নার্গিস সিলেট সরকারী মহিলা কলেজের ডিগ্রী ২য় বর্ষ ফাইনাল পরীক্ষার্থী (২২)।

Manual1 Ad Code

সে সিলেটের জালালাবাদ থানার আউশা গ্রামের মাসুক মিয়ার মেয়ে। বর্তমানে সে ওসমানী মেডিকেল হাসপাতালে গুরুতর আহত অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

Manual3 Ad Code

জানা যায়, সোমবার বিকাল সাড়ে ৫টায় এমসি কলেজের পুকুরপাড়ে শাহাজালাল বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শেষ বর্ষের ছাত্র বদরুল ইসলাম নার্গিসের শরীরের বিভিন্ন স্থানে চুরিকাঘাত করে।

Manual6 Ad Code

সে পালিয়ে যাওয়ার সময় তাকে আশপাশের লোকজন ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। সে বর্তমানে ওসমানী মেডিকেল ৩য় তলায় পুলিশের হাতে আটক অবস্থায় চিকিৎসাধীন আছে। আটককৃত বদরুল ছাতক উপজেলার মুনিরজ্ঞাতি গ্রামের বলে জানা যায়।

03নাম প্রকাশে অনিচ্ছুক নার্গিসের সাথে থাকা আরেক মেয়ে ওসমানী মেডিকেলে সাংবাদিকদের জানান, তিনি নিজে ঘটনাস্থলে ছিলেন।

ঘটনার দৃশ্যটি তিনি মোবাইলে ভিডিও ধারণ করেছেন। কয়েকজন ছেলে এ ঘটনার সাথে জড়িত আছে বলে তিনি সাংবাদিকদের অবগত করেন।

Manual6 Ad Code

এ ব্যাপারে শাহপরাণ থানার ওসি শাহাজালাল মুন্সির সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৭২৫ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930