শিরোনামঃ-

» জৈন্তাপুরে ৮ জুয়াড়ীর ১৫ দিনের কারাদন্ড

প্রকাশিত: ০৩. অক্টোবর. ২০১৬ | সোমবার

Manual3 Ad Code

সিলেট বাংলা নিউজ জৈন্তাপুর প্রতিনিধি আল মাসুম:: সিলেটের জৈন্তাপুরে ডিবি পুলিশের হাতে গত রাতে গ্রেফতার হওয়া ৮ জুয়াড়ীকে মোবাইল কোর্ট ১৫ দিনের দন্ড প্রদান করে হাজতে প্রেরন করেছে৷

Manual8 Ad Code

এলাকাবাসী ও মোবইল কোর্ট সূত্রে জানা যায়- গতকাল ২ অক্টোবর রাত ৯ ঘটিকার সময় সিলেট ডিবি পুলিশের একটি বিশেষ টিম জৈন্তাপুর উপজেলার দরবস্ত পূর্ব বাজারের কালা মিয়ার মার্কেটে অভিযান চালিয়ে করগ্রামের সোবহান মিয়ার পরিচালিত জুয়ার বোর্ডে ৮ জুয়াড়ীকে অাটক করে৷

অাটককৃতরা হলো- উপজেলার খলাগ্রামের মাহমুদ অালীর ছেলে কবির অাহমদ (৪৭), ডেমা গ্রামের মুহিবুর রহমানের ছেলে অাল অামিন (২০), চাল্লাইন গ্রামের অালী বক্স এর ছেলে বিলালুর রহমান (৩২), বারগাতি গ্রামের ইয়াকুব অালীর ছেলে অাশরাফুল অাম্বিয়া (৩২), বাউরভাগ দক্ষিণ গ্রামের মৃত কনু মিয়ার ছেলে মো. জালাল উদ্দিন (৩৫), গর্দ্দনা গ্রামের মৃত- অাব্দুল হাসিমের হাছিমের ছেলে অাহমদ অালী (৪০) এবং শ্রীখেল গ্রামের মছব্বির অালীর ছেলে তাজ উদ্দিন (৩৩)৷

Manual5 Ad Code

গতকাল ৩ অক্টোবর সোমবার দুপুর ১টায় ডিবি পুলিশের বিশেষ টিম সহকারী কমিশনার ভূমি ও জৈন্তাপুর উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট অাদালতে হাজির করা হয়৷

Manual7 Ad Code

সহকারী কমিশনার ভূমি সালাহ উদ্দিন অাহমদ তাদেরকে মোবাইল কোর্ট অাইন ১৮৬৭ এর ৪ ধারায় প্রত্যেক অাসামীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়৷

এই সংবাদটি পড়া হয়েছে ৭৩৫ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30