শিরোনামঃ-

» জকিগঞ্জে প্রবাসীর স্ত্রী তাহমিনার উপর নির্যাতন

প্রকাশিত: ০২. অক্টোবর. ২০১৬ | রবিবার


Manual6 Ad Code

সিলেট বাংলা নিউজ:: জকিগঞ্জে প্রবাসীর স্ত্রী উপর স্বামীর পরিবার কর্তৃক পৈশাচিক নির্যাতনের ঘটনা ঘটেছে। শ্বশুর-শ্বাশুড়ী, স্বামীর বড় ভাই ও তাদের স্ত্রীদের নির্যাতনে বর্তমানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন তাহমিনা বেগম (১৮)।

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ৪ তলা ৩নং ওয়ার্ডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন জকিগঞ্জ’র বুরানপুরচক গ্রামের আকাল মিয়ার পুত্র কুয়েত প্রবাসী ফয়ছল আহমদের স্ত্রী তাহমিনা বেগম।

তাহমিনা বেগমের ভাই নাজিম উদ্দিন জানান, দীর্ঘ প্রায় ৪ বছর যাবত আমার বোনের উপর শারীরিক  ও মানসিক নির্যাতন করছেন স্বামীর পরিবার। তার পরিবারের শ্বশুর-শ্বাশুড়ী, স্বামীর বড় ভাই ও তাদের স্ত্রী’রা।

ধারাবাহিক নির্যাতনের অংশ হিসাবে গতকাল ১ অক্টোবর শনিবার হঠাৎ তাহমিনার পেটে ব্যাথা দেখা দেয় এসময় তার স্বামী পরিবারের প্রয়োজনীয় চিকিৎসা না নিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে ঘরে থাকা প্রায় ৩/৪ বছর আগের পুরাতন একটি ঔষধ জোরপূর্বক পান করান।

Manual6 Ad Code

ঔষধ খাওয়ার পর তার পেটের ব্যাথা বৃদ্ধি পেলে তার ভাই নাজিম আহমদকে খবর দেওয়া হয়। নাজিম আহমদ খবর পেয়ে ছুঁটে যান তার বোনের বাড়িতে এবং সেখান থেকে তাঁকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করান।

Manual1 Ad Code

রবিবার স্বামীর বাড়ির লোকজন নাজিমকে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়ে তাহমিনাকে অসুস্থ অবস্থায় বাড়িতে নিয়ে যেতে চাইছে।

Manual1 Ad Code

নাজিম মেডিকেলের প্রশাসনিক বিভাগের সহযোগিতায় বোনের চিকিৎসা সেবা প্রদান করছেন। এই বিষয়ে প্রতিবেদন লেখা পর্যন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

Manual8 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬১৯ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930