শিরোনামঃ-

» সিলেটে এমপি এহিয়ার বাসায় জাপা চেয়ারম্যান এরশাদ

প্রকাশিত: ০২. অক্টোবর. ২০১৬ | রবিবার


Manual5 Ad Code

সিলেট বাংলা নিউজ:: জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ সিলেট-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়াকে ‘নিজের সন্তানের মতো দেখেন’ বলে মন্তব্য করেছেন।

Manual1 Ad Code

তিনি রবিবার বেলা সাড়ে ১১টায় সিলেট সার্কিট হাউস থেকে এমপি এহিয়ার ঝেরঝেরিপাড়ার বাসায় তাঁর অসুস্থ বাবা অ্যাডভোকেট আব্দুল হাইকে দেখতে গিয়ে এ কথা বলেন।

Manual3 Ad Code

এ সময় এরশাদ বলেন, ‘এহিয়া একজন পরিশ্রমী নেতা। রাজনীতিতে অনেক দূর এগিয়ে যাবে।’ এরশাদ এমপি এহিয়া চৌধুরীর অসুস্থ বাবার শারীরিক খবর নেন। দুপুর ১২টায় তিনি এহিয়া চৌধুরীর বাসা থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যান। সেখান থেকে দুপুর ১টায় তিনি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন।

এ সময় হুসেইন মুহম্মদ এরশাদের সাথে ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী জিএম কাদের, দলের মহাসচিব ও সাবেক মন্ত্রী রুহুল আমিন হাওলাদার এমপি, পানি সম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ এমপি, প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী কাজী ফিরুজ রশিদ এমপি, প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী জিয়া উদ্দিন বাবলু এমপি, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবুল হোসেন বাবলা এমপি, প্রেসিডিয়াম সদস্য আতিকুর রহমান আতিক, জাপার কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আতাউর রহমান আতা, এম জাকির হোসেন, মাহমদ আলী, জাতীয়  যুব সংহতির কেন্দ্রীয় সদস্য ও জেলার সভাপতি আলতাফুর রহমান আলতাফ, জাপা নেতা একেএম দুলাল আহমদ, আশিক মিয়া প্রমুখ।

Manual6 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬৫১ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31