শিরোনামঃ-

» ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন

প্রকাশিত: ৩০. সেপ্টেম্বর. ২০১৬ | শুক্রবার


Manual7 Ad Code

সিলেট বাংলা নিউজ:: সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে।

Manual4 Ad Code

তারই ধারাবাহিকতায় মানুষের কল্যাণার্থে আজ ১০ টাকা কেজিতে চাল খাওয়ার সুযোগ পাচ্ছে সাধারণ মানুষ। দেশের মানুষ আজ শান্তিতে বসবাস করছে। তাই প্রতিটি নেতা কর্মীকে তৃণমূল থেকে শুরু করে দেশের উন্নয়নের স্বার্থে কাজ করে যেতে হবে।

Manual4 Ad Code

তিনি বলেন আজ ৪নং ওয়ার্ড আওয়ামী লীগ তাদের সফল মহৎ উদ্যোগ নিয়ে যে অফিসটি উদ্বোধণ করেছেন তা প্রশংসার দাবি রাখে।

Manual7 Ad Code

৪নং ওয়ার্ড আওয়ামী লীগ যেভাবে এ কার্যক্রম চালু করেছে আশা করি মহানগরীর প্রতিটি ওয়ার্ডে এ ধরনের কাযক্রম অব্যহত থাকবে। ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সিলেট নগরীর মজুমদারীস্থ এয়ারপোট রোডে শুক্রবার সন্ধ্যায় ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক চৌধুরী (মতি)র সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি জাবের আহমদ চৌধুরীর পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুুরী, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, কাউন্সিলর আজাদর রহমান আজাদ, আওয়ামী লীগ নেতা নুনু মিয়া।

এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক আখবাব বক্স মজুমদার, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল হোসেন মাসুদ, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক সৈয়দ কামাল উদ্দিন, আওয়ামী লীগ নেতা বেলাল আহমদ, সাংগঠনিক সম্পাদক আব্দুস সাত্তার, আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান বাবু, জাসদ নেতা আলা উদ্দিন আহমদ মুক্তার, মহানগর যুবলীগের আহবায়ক আলম খান মুক্তি, মহানগর যুবলীগের আহবায়ক কমিটির সিনিয়র সদস্য ফারুকুল ইসলাম ফারুক, জেলা যুবলীগ নেতা সালেহ আহমদ লিমন, যুবলীগ নেতা ইসলাম উদ্দিন, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত তরফদার, মহানগর ছাত্রলীগের সভাপতি আব্দুল বাছিত রুম্মান, জেলা ছাত্রলীগের সাবেক আইন সম্পাদক বেলাল খান, মহানগর ছাত্রলীগের আপ্যায়ন সম্পাদক নজির হোসেন লাহিন, শ্রমিক লীগ নেতা মাহফুজ আহমদ, চিনু আহমদ, গিয়াস আহমদ, ৪নং ওয়ার্ড যুবলীগ নেতা শাহরিয়ার বক্স সাহেদ, আব্দুল মুুমিন শাপলু, ৪নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সাব্বির আহমদ, ছাত্রলীগ নেতা এখতিয়ার হোসেন প্রমুখ।

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫৮৩ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930