শিরোনামঃ-

» সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে পানিতে তলিয়ে যুবকের মৃত্যু!

প্রকাশিত: ৩০. সেপ্টেম্বর. ২০১৬ | শুক্রবার


Manual5 Ad Code
সিলেট বাংলা নিউজ নিজস্ব প্রতিবেদক:: সিলেট নগরীর মেন্দিবাগ এলাকার শরীর চর্চা ও সাঁতার শিক্ষা প্রতিষ্ঠান গার্ডেন ক্লাবের সুইমিং পুলে ডুবে এক যুবক মারা গেছেন। মারা যাওয়া যুবকের নাম সাফওয়ান আহমদ (২৬)।
বৃহস্পতিবার রাত সাড়ে ৭টায় এ ঘটনা ঘটে। সে নগরীর উত্তর বারুতখানা এলাকার আবুল হাসানের ছেলে।
জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর মেন্দিবাগের গার্ডেন টাওয়ারের মালিকানাধীন গার্ডেন ক্লাবের সুইমিং পুলে সাঁতার শিখতে যায় সাফওয়ান আহমদ। গত ৩ দিন ধরে সে এই প্রতিষ্ঠানে সাঁতার শিখছে।
বৃহস্পতিবার সাফওয়ানকে পুলে রেখেই প্রশিক্ষক বাইরে বেরিয়ে যান। এসময় সাঁতার কাটতে গিয়ে পানিতে তলিয়ে যায় সাফওয়ান। পরে তার মরদেহ উদ্ধার করা হয়।
সিলেট কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুহেল আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ওসমানী হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ।
তবে এ ব্যাপারে গার্ডেন ক্লাব কর্তৃপক্ষের কোনে বক্তব্য পাওয়া যায়নি।

এই সংবাদটি পড়া হয়েছে ৬০৭ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30