শিরোনামঃ-

» পল্লীবন্ধু এরশাদের মহাসমাবেশে সফল করুণ : এম জাকির হোসেন

প্রকাশিত: ২৮. সেপ্টেম্বর. ২০১৬ | বুধবার

Manual2 Ad Code

সিলেট বাংলা নিউজ:: জাতীয় পার্টি (জাপা) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম জাকির হোসেন বলেছেন, জাতীয় পার্টি দেশের মানুষে ভাগ্য উন্নয়নের কাজ করছে।

পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ এদেশের মানুষের স্বপ্ন পূরণে সর্বদা সচেষ্ট হয়ে কাজ করে যাচ্ছে। জাতীয় পাটি জনগণের দল এই দল জন্মলগ্ন থেকে দেশের সার্বিক উন্নয়নে এরশাদের নেতৃত্বে কাজ করছে। তিনি আরো বলেন আগামীতে সিলেট সহ সমগ্র দেশের উন্নয়নে জাতীয় পাটি আরো বলিষ্ট ভূমিকা রাখবে।

Manual2 Ad Code

জাতীয় পার্টির সিলেট বিভাগীয় মহাসমাবেশ সফল করতে তিনি (২৮ সেপ্টেম্বর) বুধবার সকালে যুক্তরাজ্য থেকে সিলেট এম এ জি ওসমানী বিমান বন্দরে পৌছলে সিলেট জেলা ও মহানগর জাতীয় শ্রমিক পার্টির উদ্যোগে সংবর্ধনার জবাবে উপরোক্ত কথাগুলো বলেন।

Manual5 Ad Code

এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাবেক নেতা এম এ মতিন চৌধুরী, জাতীয় পার্টির মহানগর শাখার সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ইউসুফ সেলু, মহানগর জাতীয় পার্টি সাবে সাংগঠনিক সম্পাদক মুর্শেদ খান, জাতীয় শ্রমিক পার্টি সিলেট জেলা শাখার আহবায়ক তোফায়েল আহমদ তফাদার, যুগ্ম-আহবায়ক ফারুক আহমদ, মুজিবুর রহমান, সুলেমান আহমদ, সদস্য সচিব মো. সামছুজ্জামান বাবুল, জালাল আহমদ চৌধুরী, নজরুল ইসলাম, বাদশাহ আলমগীর হোসেন, ফজল আহমদ, জাতীয় শ্রমিক পার্টি মহানগর শাখার আহবায়ক বরকত আলী, আজিজ উদ্দিন, মইনুল ইসলাম, আলী আহমদ, জাতীয় যুব সংহতি জেলার সাধারণ সম্পাদক মরতুজা আহমদ চৌধুরী, জাতীয় ছাত্র সমাজ জেলার সভাপতি ফয়েজ আহমদ, সাধারণ সম্পাদ আল আমিন প্রমুখ।

Manual5 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৫৮৪ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31