শিরোনামঃ-

» ছাত্রদল নেতা কাইয়ুমকে হত্যার হুমকি, এডভোকেট সামসুজ্জামান জামানের নিন্দা

প্রকাশিত: ২৭. সেপ্টেম্বর. ২০১৬ | মঙ্গলবার

Manual4 Ad Code

সিলেট বাংলা নিউজঃ কেন্দ্রীয় বিএনপির সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় সহ-সভাপতি এডভোকেট সামসুজ্জামান জামান এক বিবৃতিতে সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক ও ইলিয়াস মুক্তি ছাত্র সংগ্রাম পরিষদের যুগ্ম-আহবায়ক আবদুল কাইয়ুমকে মোবাইল ফোনে হত্যার হুমকি প্রদানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

Manual3 Ad Code

বিবৃতিতে তিনি বলেন, এ ধরণের কাপুরুষচিত হুমকি ধমকি দিয়ে শহীদ জিয়ার আদর্শের সৈনিকদেরকে দমিয়ে রাখা যাবেনা। শহীদ জিয়ার প্রকৃত সৈনিকেরা কারো রক্তচক্ষুকে ভয় পায়না। পেছন দিক থেকে ষড়যন্ত্র না করে সাহস থাকলে সামনে এসে মোকাবেলা করতে ষড়যন্ত্রকারীদের প্রতি তিনি আহবান জানান।

Manual6 Ad Code

পাশাপাশি অবিলম্বে ছাত্রদল নেতা আবদুল কাইয়ুমকে হুমকি প্রদানকারীদেরকে খুঁজে বের করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনের প্রতি দাবী জানান ।

এই সংবাদটি পড়া হয়েছে ৬২৩ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930