শিরোনামঃ-

» নগরীর বিভিন্ন ক্লিনিকে অভিযান চালিয়ে জরিমানা ভ্রাম্যমান আদালতের

প্রকাশিত: ২৫. সেপ্টেম্বর. ২০১৬ | রবিবার

Manual1 Ad Code

সিলেট বাংলা নিউজঃ নগরীর রিকাবীবাজার, চৌহাট্টা এলাকায় বিভিন্ন ক্লিনিকে সেবামূল্য তালিকা ও লাইসেন্স সঠিকভাবে নবায়ন না থাকায় ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে।

গতকাল শনিবার দুপুর ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। এসময় গ্রীন ভিউ ক্লিনিকে সেবামূল্য তালিকা না থাকায় ঐ প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা জরিমানা, ল্যাব ডেল্টাকে ৩ হাজার টাকা, মহানগরকে ৩ হাজার টাকা, ওয়েল কেয়ারকে ২ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিষ্ট্র্যাট মোস্তাফিজুর রহমান।

Manual7 Ad Code

তার সাথে সহযোগীতা করেন আর্ম পুলিশ বেটালিয়ানের সিনিয়র এএসপি আব্দুল কুদ্দুস ফরাজী পিপিএম। এসময় মাদার কেয়ার সিটি ল্যাব, পাইওনিয়ার ক্লিনিক, ক্রিসেন্ট সহ কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্ক করে দেওয়া হয়।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৭০৩ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30