শিরোনামঃ-

» গণমানুষের ভাগ্য উন্নয়নে জাতীয় পার্টি কাজ করছে : হুইপ সেলিম উদ্দিন এমপি

প্রকাশিত: ২৫. সেপ্টেম্বর. ২০১৬ | রবিবার

Manual1 Ad Code

সিলেট বাংলা নিউজঃ জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ ও জাতীয় পার্টির আর্ন্তজাতিক উপদেষ্ঠা আলহাজ্ব সেলিম উদ্দিন এমপি বলেছেন, জাতীয় পার্টি নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে পার্টিকে গণমানুষের সংগঠনে পরিণত করতে কাজ শুরু করেছে। গণমানুষের ভাগ্য উন্নয়নে জাতীয় পার্টি কাজ করছে। সাধারণ মানুষের কল্যাণে রাজনীতি করতে হবে। জাতীয় পার্টি উন্নয়ন ও সমৃদ্ধির রাজনীতি করে। দেশের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছে জাতীয় পার্টি। পল্লীবন্ধু এরশাদ ও বিরোধিদলীয় নেত্রী বেগম রওশন এরশাদের নেতৃত্বে সারাদেশে জাতীয় পার্টি সুসংগঠিত।

Manual5 Ad Code

তিনি বলেন, দেশের উন্নয়ন ব্যাহত করতে বিভিন্ন অপচেষ্টা চলছে। নাশকতা ও ধ্বংসাত্বক কর্মকাণ্ডের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। নাশকতা দেশের উন্নয়নে বাঁধা সৃষ্টি করে। তাই দেশ বিরোধী কর্মকাণ্ডে জড়িতদের প্রতিরোধ করতে সর্বস্তরের মানুষদের এগিয়ে আসতে হবে। তিনি তৃণমূল পর্যায়ে জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের কার্যক্রম আরো গতিশীল করার আহ্বান জানান।

তিনি যুক্তরাজ্য সফর শেষে গতকাল (২৪ সেপ্টেম্বর) শনিবার সিলেট এম এ জি ওসমানী বিমান বন্দরে সকাল ১০টা এসে পৌছলে সিলেট জেলা ও মহানগর জাতীয় পার্টি এবং অঙ্গ সহযোগি সংগঠনের সংবর্ধনার জবাবে উপরোক্ত কথাগুলো বলেন।

Manual3 Ad Code

সিলেট জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মজির উদ্দিন চাকলাদারের সভাপতিত্বে ও জেলা যুব সংহতির সাধারণ সম্পাদক মরতুজা আহমদ চৌধুরীর পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে আরো বক্তব্যে রাখেন জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি বাহার খন্দকার, যুগ্ম-সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, মহানগর যুব সংহতির আহবায়ক মাহমুদ আহমদ, কানাইঘাট উপজেলা জাতীয় পার্টির সভাপতি এডভোকেট আব্দুর রহিম, সাধারণ সম্পাদক বাবুল আহমদ, জাপা নেতা নোমান উদ্দিন, য়াহিদুর রহমান হালন, জকিগঞ্জ উপজেলা জাপা সভাপতি জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম তাজু, সহ-সভাপতি হাছনুল আলম হাছুন, জেলা সেচ্ছাসেবক পার্টির সহ-সভাপতি কিএম ফখরুল, জকিগঞ্জ ছাত্র সমাজের সভাপতি সালমান আহমদ, সাধারণ সম্পাদক রুহুল আমিন, সহ-সভাপতি রাসেল আহমদ, সিলেট জেলা ছাত্র সমাজের সভাপতি বেলাল উদ্দিন, সহ-সভাপতি মান্না আহমদ, নুরুজ্জামান, কানাইঘাট উপজেলা ছাত্র সমাজের সভাপতি আজাদ আহমদ, আবুল হোসেন, নুরুল আমিন, শামীম আহমদ, মখলিছুর রহমান, আব্দুল আহাদ, আফজল হোসেন, আতাউর রহমান আলতা, আজিজুল ইসলাম লুকু, শফিউর রহমান, কানাইঘাট, জকিগঞ্জ, বিয়ানীবাজার, গোলাপগঞ্জ উপজেলা জাতীয় পার্টি, জাতীয় যুব সংহতি, জাতীয় ছাত্র সমাজ সহ অঙ্গসহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

Manual3 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬০৪ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31