শিরোনামঃ-

» মুন্না’র মুক্তির দাবীতে ১৮ ও ১৯ নং ওয়ার্ড ছাত্রদলের বিক্ষোভ মিছিল

প্রকাশিত: ১৯. সেপ্টেম্বর. ২০১৬ | সোমবার


Manual5 Ad Code

সিলেট বাংলা নিউজ:: সিলেট মহানগর ছাত্রদলের পূর্ব ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাহাত চৌধুরী মুন্না’র মুক্তির দাবীতে ১৮ ও ১৯ নং ওয়ার্ড ছাত্রদলের উদ্যোগে গতকাল সোমবার দুপুর ৩টায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

Manual8 Ad Code

মিছিল পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে, সিলেট এম.সি কলেজ ও মহানগর ছাত্রদল নেতা মো. রুবেল ইসলাম বলেন, বর্তমান সরকার বিএনপিকে নিঃচিহ্ন করতে প্রশাসন দ্বারা বিএনপি নেতা কর্মীদের মামলা- হামলা, খুন-গুমের খেলায় মেতে উঠেছে।

Manual4 Ad Code

তারই ধারাবাহিকতায় সম্পূর্ণ বেআইনীভাবে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় রাহাত চৌধুরী মুন্নাকে পুলিশ বাহিনী গ্রেফতার করে, যা সম্পূর্ণ উদ্দেশ্য প্রনোদিত।

অবিলম্বে জেলা ছাত্রদলের সংগ্রামী সাধারণ সম্পাদক-কে মুক্তি দিতে প্রশাসনের প্রতি আহবান জানান। অন্যথায় সিলেটের ছাত্র সমাজকে নিয়ে কঠোর কর্মসূচী দিতে ছাত্রদল বদ্ধপরিকর।

Manual8 Ad Code

উক্ত মিছিলে উপস্থিত ছিলেন, ছাত্রদল নেতা শেখ ওয়াহিদুজ্জামান সুহান, সাঈদ হোসেন, মিশলু আহমদ রাজ, নাজমুল ইসলাম, রাজন আচার্য, জুয়েল আহমদ নিপু, আব্দুস সালাম জনি, হাসানুল ইসলমা অপ্পি, উমেদুর রহমান উমেদ, মোশাহিদুল ইসলাম মাহি, ফরহাদ আহমদ রিদয়, এমদাদুল হক রাহাত, সাফি, সৌরভ প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৮৯৮ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31