শিরোনামঃ-

» কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাহিত্য সাময়িকী ‘ভাটির আলো’ মোড়ক উন্মোচন-২০১৬

প্রকাশিত: ১৬. সেপ্টেম্বর. ২০১৬ | শুক্রবার

Manual1 Ad Code

সিলেট বাংলা নিউজ:: শিক্ষা সমাজ পরিবেশ উন্নয়নমূলক সংগঠন কুলঞ্জ স্টুডেন্ট ইউনিয়নের উদ্যোগে গত ১৪ সেপ্টেম্বর দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়ন কমপ্লেক্সে এক কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাহিত্য সাময়িকী ‘ভাটির আলো’ মোড়ক উন্মোচন-২০১৬ অনুষ্ঠিত হয়।

ক্লাব সহ-সভাপতি হুমায়ুন কবির চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদুর রহমান চৌধুরী শাহিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, দিরাই-শাল্লার সাবেক সাংসদ ও সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি নাসির উদ্দিন চৌধুরী।

তিনি তার বক্তব্যে বলেন, দেশ ও জাতিকে এগিয়ে নিতে শিক্ষার বিকল্প নেই শিক্ষাই পারে একটি জাতিকে অগ্রগতির শিখড়ে পৌছে দিতে।

Manual4 Ad Code

তিনি কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা সুশিক্ষা অর্জন করে আগামী দিনের কর্ণধার হবে। সেই লক্ষ নিয়ে তোমাদের এগিয়ে যেতে হবে।

Manual5 Ad Code

তিনি কুলঞ্জ স্টুডেন্ট ইউনিয়নের প্রায় ১ যুগ ধরে শিক্ষার উন্নয়নে কাজ করার জন্য ভূয়শী প্রশংসা করেন।

তিনি আশা প্রকাশ করেন সংগঠনের এ সফলতা আগামী দিনেও অব্যহত থাকবে। পরে সকল অতিথিদের নিয়ে সাহিত্য সাময়িকী ‘ভাটির আলো’র মোড়ক উন্মোচন করেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৯নং কুলঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান তালুকদার, প্রবাসী কমিউনিটি নেতা নুরুল আমিন চৌধুরী হেলন, আবু সাঈদ চৌধুরী।

এছাড়া আরো বক্তব্য রাখেন সুহেল সামস চৌধুরী, মঈন উদ্দিন চৌধুরী মাসুক, কুলঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মশিউর রহমান, সেলিম চৌধুরী, মাসুক মিয়া, ইউপি সদস্য আসাদ চৌধুরী, মাহবুব চৌধুরী, খালেদ চৌধুরী, ক্লাব সদস্যের মধ্যে বক্তব্য রাখেন, শাহজাহান চৌধুরী, সুজন চৌধুরী, মুরাদ চৌধুরী, এমাদ রহমান, ইছহাক চৌধুরী, রিয়াদ চৌধুরী, সমির, রাজিব, ফাহিম, তানভীর, মামুন, আমিনুর, আরহাম প্রমুখ।

Manual2 Ad Code

পরে অতিথিবৃন্দ জেএসসি, এসএসসি, এইচএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন।

Manual8 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৭৯৮ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30