শিরোনামঃ-

» সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আটক

প্রকাশিত: ১১. সেপ্টেম্বর. ২০১৬ | রবিবার


Manual6 Ad Code

সিলেট বাংলা নিউজ পলিটিক্যাল রিপোর্টার:: সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সদস্য রাহাত চৌধুরী মুন্নাকে আটক করা হয়েছে।

রোববার রাত ৮টায় মহানগরের মাছিমপুর কয়েদির মাঠ সংলগ্ন গরু বাজারে কুরবানির পশু কেনার সময় সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনী তাকে আটক করে নিয়ে যায়।

তবে সরকারের কোন বাহিনী তাকে নিয়ে গেছে এ বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

তাকে আটকের বিষয়টি কোতোয়ালি থানার ওসি সোহেল আহাম্মদ অস্বীকার করলেও ছাত্রদল নেতারা দাবি করেছেন, সাদা পোশাকধারী র‌্যাব সদস্যরা তাকে ধরে নিয়ে গেছেন।

Manual2 Ad Code

জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক মুন্নাকে আটকের সময় তার পাশে ছিলেন জেলা ছাত্রদল নেতা জয়নাল আহমদ।

Manual7 Ad Code

তিনি সাংবাদিককে জানান, রোববার রাত সাড়ে ৮টার সময় কয়েদির মাঠ সংলগ্ন রাস্তা থেকে সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনী তাকে আটক করে নিয়ে যায়। মুন্না এখানে কুরবানির পশু ক্রয়ের জন্য এসেছিলেন।

Manual7 Ad Code

এদিকে, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সদস্য রাহাত চৌধুরী মুন্নাকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট বিভাগীয় ছাত্রদল নেতৃবৃন্দ।

অবিলম্বে রাহাত মুন্নাসহ মিথ্যা মামলায় কারাগারে আটক সকল নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবী জানান তারা।

Manual7 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬১৬ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31