- রেড ক্রিসেন্ট সোসাইটি ও এভারগ্রীন ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও ঔষধ বিতরণ
- সিলেট বিভাগ গণদাবী পরিষদের ৭ নেতা বহিষ্কৃত, নতুন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল আমিন
- হিংসা, বিদ্বেষ ও বিভাজনের অবসানই আমাদের প্রত্যাশা : সিসিক প্রশাসক
- যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি শাবু নেওয়াজকে বিমান বন্দরে সংবর্ধনা
- সিলেটে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় মানবাধিকার কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
- শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কাশ্যপ কল্যাণ পরিষদের উদ্যোগে বস্ত্র বিতরণ
- সিলেটে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিক সমাপ্তি
- ইমদাদ হোসেনল চৌধুরীর মধ্যস্থতায় মাউন্ট এডোরা হাসপাতালের অনাকাঙ্ক্ষিত ঘটনার সামাজিক নিষ্পত্তি
- পল্লবী কমিউনিটি সেন্টার ভাড়া নেয়া থেকে বিরত থাকতে আহবান জানিয়েছেন প্রবাসী দুই অংশীদার
- শেফ পেশায় শিক্ষিত তরুণদের কর্মসংস্থানের দ্বার উন্মোচিত হবে : সিসিক প্রশাসক
» মেসির রাজকীয় প্রত্যাবর্তন!
প্রকাশিত: ০২. সেপ্টেম্বর. ২০১৬ | শুক্রবার
সেই পুরনো রূপেই ফিরলেন লিওনেল মেসি। দলের সেরা তারকার জ্বলে ওঠা পারফরম্যান্সে আর্জেন্টিনা পেরুলো বড় বাধা। বিশ্বকাপ বাছাইপর্বে লাতিন আমেরিকার পয়েন্ট তালিকার সবার উপরে থাকা উরুগুয়েকে হারিয়ে এককভাবে শীর্ষে উঠে এলো দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন ও বর্তমান রানারআপরা।
বুয়েনস আইরেসে বাংলাদেশ সময় শুক্রবার ভোরে হওয়া ম্যাচটি মেসির একমাত্র গোলে জিতেছে আর্জেন্টিনা। ঘরের মাঠে শিষ্যদের দারুণ পারফরম্যান্সে নতুন কোচ এদগার্দো বাউসার শুরুটাও তাই হলো দুর্দান্ত।
গত জুনে কোপা আমেরিকার শতবর্ষী আসরের ফাইনালে চিলির কাছে হেরে যাওয়ার পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন মেসি। কোচের দায়িত্ব নিয়েই মেসিকে ফেরানোর লক্ষ্য জানান বাউসা। পরে তার সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত পাল্টে ফেরার সিদ্ধান্ত নেন বার্সোলোনা এই তারকা ফরোয়ার্ড। ফিরলেন রাজকীয় ভঙ্গিতেই।
৪২ মিনিটের মাথায় দলকে এগিয়ে দেন মেসি। ঘিরে থাকা প্রতিপক্ষের খেলোয়াড়দের মাঝে বাঁ পায়ে দারুণ ছোঁয়ায় বল নিয়ন্ত্রণে নিয়ে এক জনকে কাটিয়ে জোরালো শট নেন বার্সোলোনা তারকা। বল প্রতিপক্ষের এক জনের পায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়।
ম্যাচে মেসিকে পাওয়া নিয়েও শঙ্কা ছিল। লা লিগায় গত রবিবার আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে বার্সেলোনার ১-০ গোলে জেতা ম্যাচ শেষে মেসির বাঁ হ্যামস্ট্রিংয়ে চোট ধরা পড়ে। তবে, সব শঙ্কা কাটিয়ে এই ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত খেলেছেন মেসি।
এই সংবাদটি পড়া হয়েছে ৫৮৫ বার
সর্বশেষ খবর
- রেড ক্রিসেন্ট সোসাইটি ও এভারগ্রীন ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও ঔষধ বিতরণ
- সিলেট বিভাগ গণদাবী পরিষদের ৭ নেতা বহিষ্কৃত, নতুন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল আমিন
- হিংসা, বিদ্বেষ ও বিভাজনের অবসানই আমাদের প্রত্যাশা : সিসিক প্রশাসক
- যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি শাবু নেওয়াজকে বিমান বন্দরে সংবর্ধনা
- সিলেটে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় মানবাধিকার কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


