শিরোনামঃ-

» জঙ্গি ও সন্ত্রাসবাদ প্রতিরোধে মধুবন সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির মানববন্ধন

প্রকাশিত: ০৩. আগস্ট. ২০১৬ | বুধবার

Manual4 Ad Code

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ সিলেট নগরীর মধুবন সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির উদ্যোগে ৩ আগস্ট বুধবার বেলা সাড়ে ১১টায় মার্কেটের সামনে গুলশানের হলি আর্টিজান রেস্তোরা ও শোলাকিয়ায় জঙ্গী হামলার প্রতিবাদে, সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. তুরন মিয়ার সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক মো. আব্দুল আহাদ এর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সহ-সভাপতি মো. খালিকুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলা মিয়া, সহ-সাধারণ সম্পাদক মো. মনজুর আহমদ, সহ-কোষাধ্যক্ষ মো. ফখরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মো. রিহাদুল হাসান রুহেল, দপ্তর সম্পাদক মো. খলিলুর রহমান, সহ-দপ্তর সম্পাদক মো. সাইফুল আলম, প্রচার সম্পাদক মো. শাহ রুমেল, সহ-প্রচার সম্পাদক মো. হারুন মিয়া, ক্রীড়া সম্পাদক দেওয়ান মকসুদুল মজিদ, ধর্ম সম্পাদক ও মোতাওল্লী মৌলানা এহসানুল হক মিলাদ, সহ-ধর্ম সম্পাদক মোঃ কামাল উদ্দিন, সদস্য- কাজী মো. দিলাল আহমদ, মো. দুলাল হোসেন, মো. সুমন সরকার, মো. নুরুল হক, মো. তায়েফ আহমদ প্রমুখ।

Manual6 Ad Code

মানববন্ধনে বক্তারা বলেন, জঙ্গিবাদ দেশ ও জাতির শত্রু। এর সাথে যারা জড়িত তাদের আইনের আওতায় আনতে হবে। আমাদের সবাইকে সচেতন হতে হবে, যাতে আমাদের মধ্যে কেউ ভুল পথে পা না বাড়ায়। ইসলাম কখনো জঙ্গিবাদকে সমর্থন করে না। সকলের সম্মিলিত প্রচেষ্টায় সমাজ থেকে জঙ্গি ও সন্ত্রাসবাদ নির্মূল করা সম্ভব।

Manual5 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬২৩ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31