শিরোনামঃ-
- ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- সিলেটে বেসিক সেফটি অ্যান্ড সিকিউরিটি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার
- নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাণিজ্য মন্ত্রীর সঙ্গে ইসকন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ,জন্মাষ্টমী ও সম্প্রীতি নিয়ে আলোচনা
- মৌলভীবাজার বড়লেখা ডিগ্রি কলেজ ছাত্রশিবিরের সীরাত মাহফিল
- সিলেটে বিএমবিএফ-এর আইডি কার্ড বিতরণ
- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
» কলকাতায় নিমগাছের মগডালে ‘জাপানি’
প্রকাশিত: ০২. আগস্ট. ২০১৬ | মঙ্গলবার
সিলেট বাংলা নিউজ ডেস্কঃ কলকাতার একটি নিম গাছে সোমবার রাতে চড়ে বসেছিলেন এক জাপানী যুবক। পুলিশ, দমকল, দোভাষী আর শেষমেশ বিপর্যয় মোকাবিলা বাহিনীর চেষ্টায় মঙ্গলবার ভোরে তাঁকে নামিয়ে এনে এখন হাসপাতালে রাখা হয়েছে।
কলকাতা পুলিশ জানিয়েছে, শহরের দক্ষিণ-পূর্বের তপসিয়া অঞ্চলে সোমবার রাত ১০টা নাগাদ ওই জাপানী যুবক একটি নিম গাছের মগডালে চড়ে বসেন। স্থানীয় মানুষদের কাছ থেকে খবর পেয়ে তপসিয়া থানার পুলিশ পৌঁছায় সেখানে।
কিন্তু ভাষার সমস্যার জন্য প্রথমে তাঁর সঙ্গে কথাবার্তাও বলা যাচ্ছিল না। পরে অন্য ২ জাপানী নাগরিককে নিয়ে আসা হয় দোভাষীর কাজ করার জন্য। কারোরই অনুরোধ উপরোধ না শুনে মগডালেই বসে ছিলেন ২৪-২৫ বছরের ওই যুবক।
তাঁকে নামানোর জন্য প্রথমে দমকল আর তারপরে বিপর্যয় মোকাবিলা বাহিনী পৌঁছায়। তারা প্রায় ৪০ ফুট উঁচু ওই গাছে মই লাগিয়ে, আর তারপরে গাছের ডাল কেটে ফেলে ওই যুবককে নামানোর চেষ্টা করে। সেই সময়ে মগডাল ভেঙ্গে পাশের একটি পুকুরে পড়ে যান ওই যুবক। পুলিশ তাকে ধরে ফেলে তখনই। আর এই করতে করতেই রাত পার হয়ে যায়!
সকালে ওই জাপানী নাগরিককে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে কলকাতা পুলিশ জানিয়েছে। যুবকের দাবি, সপ্তাহখানেক আগে জাপান থেকে ভারতে আসে সে। কিন্তু হারিয়ে ফেলে পাসপোর্ট এবং প্রয়োজনীয় নথি। অন্যদিকে জাপানী কনস্যুলেটের সঙ্গেও যোগাযোগ করেছে পুলিশ।
কেন তিনি নিম গাছের মগডালে উঠেছিলেন আর কেনইবা রাতভর এই নাটক করলেন, সেটা পুলিশ এখনও জানতে পারেনি। তাঁকে এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এই সংবাদটি পড়া হয়েছে ৫৫৬ বার
সর্বশেষ খবর
- ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- সিলেটে বেসিক সেফটি অ্যান্ড সিকিউরিটি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার
- নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাণিজ্য মন্ত্রীর সঙ্গে ইসকন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ,জন্মাষ্টমী ও সম্প্রীতি নিয়ে আলোচনা
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর