শিরোনামঃ-

» ‘আমাদের সময়’ পত্রিকার মালিকানা নিয়ে লিভ টু আপিল মঞ্জুর

প্রকাশিত: ০২. আগস্ট. ২০১৬ | মঙ্গলবার


Manual6 Ad Code
সিলেট বাংলা নিউজ ডেস্কঃ দৈনিক ‘আমাদের সময়’ পত্রিকার প্রকাশক ঘোষণা নিয়ে ঢাকা জেলা ম্যাজিস্ট্রেটের আদেশ বহাল রেখে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সাংবাদিক নাঈমুল ইসলাম খানের করা লিভ টু আপিল মঞ্জুর করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
মঙ্গলবার বিচারপতি মোহম্মদ আবদুল ওহাব মিয়ার নেতৃত্বাধীন আপিলর বিভাগের ৪ বিচারপতির বেঞ্চ এই আদেশ দেয়।
২০১১ সালের ২৮ সেপ্টম্বর ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট এস এম কল্লোলকে ‘আমাদের সময়ে’র প্রকাশ হিসেবে ঘোষণা দেন। পরে ঘোষণার বিরুদ্ধ হাইকোর্টে রিট করেন নাইমুল ইসলাম খান।
২০১২ সালের ৮ আগস্ট হাইকোর্ট নাইমুল ইসলামের আবেদন খারিজ করে দিয়ে জেলা ম্যাজিস্ট্রেটের আদেশ বহাল রাখে। এর বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল দায়ের করেন। শুনানি শেষে আজ ঐ আবেদন মঞ্জুর করা হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ৬২৭ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930