শিরোনামঃ-

» সিলেট ওসমানী মেডিকেল কলেজের জঙ্গীবাদ বিরোধী মানববন্ধন ও সমাবেশ

প্রকাশিত: ০১. আগস্ট. ২০১৬ | সোমবার


Manual7 Ad Code

সিলেট বাংলা নিউজঃ সিলেট ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মোর্শেদ আহমদ চৌধুরী বলেছেন জঙ্গীরা ধর্ম সমাজ ও দেশের শত্রু। ধর্ম কখনও নিরস্ত্র নিরপরাধ মানুষকে হত্যা করা সমর্থন করে না। ধর্মের নামে জঙ্গী হামলা ইসলাম কখনোই সমর্থন করে না। জঙ্গিবাদের বিরুদ্ধে সরকারের সাথে একাত্মতা ঘোষনা করে বাংলাদেশ থেকে জঙ্গিবাদ উচ্ছেদ ও নির্মূল করতে শিক্ষক শিক্ষার্থীসহ সকল স্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।

Manual3 Ad Code

আজ সোমবার সিলেট ওসমানী মেডিকেল কলেজের শিক্ষক-ডাক্তার,শিক্ষার্থী কর্মকর্তা ও কর্মচারী আয়োজিত জঙ্গীবাদ বিরোধী মানববন্ধন ও সমাবেশে তিনি একথা বলেন। শিক্ষাঙ্গনকে উগ্রবাদ-জঙ্গীবাদ মুক্ত রাখার এবং কোন শিক্ষার্থী যেন উগ্রবাদ-জঙ্গীবাদের ভুল পথে না যায় তার লক্ষ্যে কর্মকান্ড পরিচালনার প্রত্যয় ঘোষণা করেন।

Manual2 Ad Code

শিক্ষার্থী যেন উগ্রবাদ-জঙ্গীবাদের ভুল পথে না যায় তার লক্ষ্যে অভিভাবকদের সচেতন থাকতে হবে সিলেট ওসমানী মেডিকেল কলেজের শিক্ষক-শিক্ষার্থী কর্মকর্তা ও কর্মচারীদের উদ্যোগে কলেজ ক্যাম্পাসের করিডোর থেকে জঙ্গীবাদ বিরোধী এক র‌্যালী বের হয়।

Manual5 Ad Code

র‌্যালিটি  নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কলেজের সম্মুখে প্রধান সড়কে মানববন্ধন করে, পরে করিডোরে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয় । কলেজের  অধ্যক্ষ ডা. মোর্শেদ আহমদ চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ অধ্যাপক নন্দ কিশোর সিনহা, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডা. জামিল আহমদ, সাধারণ সম্পাদক ডা. দিলীপ কুমার ভৌমিক প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন সিলেট ওসমানী মেডিকেল কলেজের চিকিৎসক, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কমচারীবৃন্দ।

এই সংবাদটি পড়া হয়েছে ৬১২ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31