শিরোনামঃ-

» সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মধ্যে স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের শিক্ষা সামগ্রী বিতরণ

প্রকাশিত: ১৬. অক্টোবর. ২০২৬ | শুক্রবার

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ

Manual2 Ad Code

অসহায়, এতিম ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে সিলেটে প্রায় কয়েক শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, সিলেট।

Manual7 Ad Code

শুক্রবার (১৬ অক্টোবর) সিলেটের উপশহরস্থ সাদারপাড়া এলাকায় এ শিক্ষা সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এতে প্রায় কয়েক শতাধিক শিক্ষার্থীর হাতে খাতা, কলম, পেন্সিল, রাবার, পরিক্ষার জন্য পিছবোর্ড ও অন্যন্য শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়।

স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সিলেটের সভাপতি সাংবাদিক মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে ও অর্থ সম্পাদক মাওলানা মো. মিজানুর রহমান এর তত্ত্বাবধানে এ কার্যক্রম পরিচালিত হয়।

Manual8 Ad Code

শিক্ষা সামগ্রী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক কামরাম আহমেদ শাকেল, স্বপ্নচূড়ার সহ সভাপতি মো. হাফিজুর রহমান, সহ সাধারণ সম্পাদক আব্দুল আজিজ তামিম, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ, দপ্তর সম্পাদক মো. মিজানুর রহমান, প্রচার সম্পাদক সাকির আহমদ, সদস্য মাহি আহমদ, মাহফুজুর রহমান তালহা ও শিক্ষার্থীবৃন্দ।

এ সময় সভাপতি বলেন, অসহায় সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ সম্প্রসারণ, তাদের পাশে দাঁড়ানো এবং মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে সামাজিক কর্মকাণ্ডে এগিয়ে রয়েছে স্বপ্নচূড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন, সিলেট।

তাঁরা আরো বলেন, স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, সিলেটের এ উদ্যোগকে অসহায় ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের কল্যাণে একটি মানবিক প্রয়াস হিসেবে দেখা হচ্ছে।

এ ধরনের কার্যক্রম শিশুদের শিক্ষা গ্রহণে উৎসাহিত করার পাশাপাশি সমাজে মানবিকতা ও সহমর্মিতার বার্তা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মানবিক ও কল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার প্রত্যয়ে কাজ করে যাচ্ছে স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, সিলেট।

Manual8 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৩৯ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031