শিরোনামঃ-

» কারাতে প্রশিক্ষণের মাধ্যমে আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তুলতে হবে : সিসিক প্রশাসক

প্রকাশিত: ১৬. অক্টোবর. ২০২৬ | শুক্রবার

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি তরুণদের শৃঙ্খলাবোধ, আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণাবলি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বিশেষ করে কারাতে প্রশিক্ষণ তরুণদের আত্মরক্ষার সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি তাদের শৃঙ্খলাবদ্ধ ও আত্মবিশ্বাসী করে গড়ে তুলতে সহায়তা করে।

শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে সিলেট জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত ৩য় জেলা সোতোকান কারাতে সেমিনার ও ড্যান গ্রেডিং (ব্ল্যাক বেল্ট) পরীক্ষা-২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Manual2 Ad Code

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার কোন বিকল্প নেই।

Manual4 Ad Code

তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করতে পারলে তাঁদের মেধা ও প্রতিভার বিকাশ ঘটবে এবং তাঁরা বিভিন্ন ধরনের নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে থাকবে।

কারাতে সহ বিভিন্ন ক্রীড়া ইভেন্টে তরুণদের অংশগ্রহণ বাড়াতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্রীড়া সংগঠনগুলোকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, সিলেটে ক্রীড়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে। ক্রিকেটের পাশাপাশি কারাতে সহ অন্যান্য খেলাধুলায়ও সিলেটের খেলোয়াড়রা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ভালো করার সক্ষমতা রাখেন।

প্রশিক্ষণ, প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও পৃষ্ঠপোষকতা নিশ্চিত করা গেলে সিলেট থেকে আরও প্রতিভাবান ক্রীড়াবিদ তৈরি হবে।

Manual1 Ad Code

বাংলাদেশ ব্ল্যাক ড্রাগন মার্শালআর্ট একাডেমির ব্যবস্থাপনায় আয়োজিত সেমিনারে তিনি আরও বলেন, খেলোয়াড়দের নিয়মিত অনুশীলন, কঠোর পরিশ্রম ও শৃঙ্খলা বজায় রাখতে হবে।

শুধু প্রতিযোগিতায় অংশগ্রহণ নয়, নিজেদের দক্ষতা উন্নয়নের জন্য নিয়মিত প্রশিক্ষণ গ্রহণ করতে হবে।

Manual6 Ad Code

একই সঙ্গে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ও প্রতিযোগিতার সুযোগ তৈরি করতে সংশ্লিষ্টদের উদ্যোগী হতে হবে।

বাংলাদেশ কারাতে ফেডারেশনের রেফারি ও কারাতে কোচ এবং বাংলাদেশ ব্ল্যাক ড্রাগন মার্শালআর্ট একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি মো. আবদুল্লাহ আমিন মাসুদের সভাপতিত্বে সিলেট জেলা স্টেডিয়ামের ক্রীড়া ভবনে আয়োজিত সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য দেন, সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য-সচিব রেজাউল করিম নাচন, বাংলাদেশ কারাতে ফেডারেশনের সহসভাপতি মো. মোয়াজ্জেম হোসেন, জেলা ক্রীড়া অফিসার মো. নূর হোসেন, বাংলাদেশ কারাতে ফেডারেশনের সদস্য মোহাম্মদ জসিম উদ্দিন ও সৈয়দ রুকনুজ্জামান রনি এবং বাংলাদেশ ব্ল্যাক ড্রাগন মার্শালআর্ট একাডেমির সাধারণ সম্পাদক মো. আফজাল আহমেদ।

এই সংবাদটি পড়া হয়েছে ৪০ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031