- প্রবীণ সংবাদপত্রকর্মী সৈয়দ দারা মিয়ার মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- চীন-দক্ষিণ এশিয়া এক্সপো’ ২০২৬ বাংলাদেশ ডে উদযাপন অনুষ্ঠান খন্দকার মুক্তাদির
- চা শ্রমিক সন্তানদের মধ্যে ইনার হইল ক্লাব অব সিলেট হেরিটেজ স্যানেটারি ন্যাপকিন ও শিক্ষা উপকরণ বিতরণ
- ইসলামিক ইউনিভার্সিটি অ্যালামনাই সভায় এমপি এমরান
- বাজেটে সাধারণ মানুষের উপর পরোক্ষ কর চাপিয়ে দেয়া হয়েছে : বাসদ
- সিলেটে ২৪তম চারুকলা প্রদর্শনী শুরু সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোকে মেধা অন্বেষণ ও সুস্থ চিন্তার কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে : রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী
- প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও বাজেটকে স্বাগত জানিয়ে বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি সিলেটের আলোচনা সভা
- জনগণ আর নতজানু পররাষ্ট্রনীতি দেখতে চায় না : মু. ফখরুল ইসলাম
- কিডনী ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের উদ্যোগে বিশেষ সেমিনার
- সিলেটে শ্রমিক কল্যাণ ফেডারেশনের থানা ও ট্রেড ইউনিয়ন দায়িত্বশীল বৈঠক
» ৫০ ভরি স্বর্ণে রাজকীয় সংবর্ধনা মাহির
প্রকাশিত: ২১. জুলাই. ২০১৬ | বৃহস্পতিবার
সিলেট বাংলা নিউজঃ মাথার টায়রা, কপালের টিকলি থেকে হাতের বালা পর্যন্ত ৫০ ভরি সোনার গহনায় মোড়ানো। গায়ে লাল বেনারসি শাড়ি। পালকি করে বৌ এলো বরের সামনে। বৌ হলেন ঢাকাই ছবির জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি।
বুধবার (২০ জুলাই) ছিল অপু ও মাহির বিবাহোত্তর সংবর্ধনা। সন্ধ্যার পর থেকে ঢাকা সেনানিবাসের এক কনভেনশন সেন্টারে শুরু হয় এই অনুষ্ঠান। মিলনায়তনের পুরো মঞ্চ জুড়ে রাজকীয় আবহ। সোনালি রঙের প্রাধান্য। আছে লালগালিচা। দু’পাশে ২টি আয়না। বসার জন্য আছে সাদা সোফা। মঞ্চর নিচে একপাশে মাহি ও তার বর অপুর ছবির স্ট্যান্ড। পাশে ভিডিওচিত্র প্রদর্শনের জন্য রয়েছে পর্দা। মঞ্চের সামনে বসে অতিথিরা অপেক্ষায় বর-কনের। এক পাশে চলছে কাওয়ালি।
রাত পৌনে ৮টার দিকে অনুষ্ঠানস্থলে পৌঁছান মাহি। গাড়ি থেকে নামতেই শুরু হয় ঢাকঢোলের শব্দ। বেজে ওঠে সুর। তার মুখের অভিব্যক্তিই যেন তখন বলে দিচ্ছিল, নতুন জীবনে প্রবেশের আনুষ্ঠানিকতায় দারুণ রোমাঞ্চিত তিনি।
কনে মাহিয়া মাহি এসে পৌঁছালেও বর এসে তখনো উপস্থিত হয়নি। কিছুক্ষণ পর এলেন অপু। ফুলে ফুলে সাজানো গাড়ি থেকে নেমে ফটকে এসে নামেন। বকশিশ না দিয়ে পার পাবেন কীভাবে?
প্রস্তুত হয়েই এসেছেন অপু। গেট আটকে থাকা কনেপক্ষকে বরপক্ষ তুলে দিলো দানবাক্স! তাতে লেখা- ‘চাঁদা চাহিয়া লজ্জা দিবেন না। মুক্তহস্তে দান করিলাম।’ বাক্সের ওজন অনেক। তবে সেটা খুলতেই কনেপক্ষের চক্ষু চড়কগাছ!
ভারি হলেও দানবাক্সে মাত্র ৫ হাজার টাকা পাওয়া গেছে। ১ টাকা আর ৫ টাকার কয়েনে ভরে দেওয়া হয় দানবাক্স।
এদিকে বর ও কনেকে শুভেচ্ছা জানাতে আসেন তারকা দম্পতি ওমর সানি-মৌসুমী, অনন্ত-বর্ষা, চিত্রনায়ক ফেরদৌস, বাপ্পি, কাবিলা, ঈশিকা ছাড়াও আরো অনেকে।
প্রসঙ্গত, গত ২৫ মে নায়িকা মাহি ও সিলেটের কম্পিউটার প্রকৌশলী পারভেজ মাহমুদ অপু পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
এই সংবাদটি পড়া হয়েছে ১৭৯১ বার
সর্বশেষ খবর
- প্রবীণ সংবাদপত্রকর্মী সৈয়দ দারা মিয়ার মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- চীন-দক্ষিণ এশিয়া এক্সপো’ ২০২৬ বাংলাদেশ ডে উদযাপন অনুষ্ঠান খন্দকার মুক্তাদির
- চা শ্রমিক সন্তানদের মধ্যে ইনার হইল ক্লাব অব সিলেট হেরিটেজ স্যানেটারি ন্যাপকিন ও শিক্ষা উপকরণ বিতরণ
- ইসলামিক ইউনিভার্সিটি অ্যালামনাই সভায় এমপি এমরান
- বাজেটে সাধারণ মানুষের উপর পরোক্ষ কর চাপিয়ে দেয়া হয়েছে : বাসদ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর