শিরোনামঃ-

» সিলেট জেলা বারের সভাপতি শমিউলসহ ৪ জনের পদত্যাগ, এড. আবদালকে শোকজ

প্রকাশিত: ১৮. জুলাই. ২০১৬ | সোমবার


Manual7 Ad Code

সিলেট বাংলা নিউজঃ সিলেট জেলা আইনজীবী সমিতির সংবিধান সংশোধনী নিয়ে সৃষ্ট দ্বন্দ বিরাট আকার ধারন করেছে। এর ঘটনার পর শনিবার সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এ কে এম শমিউল আলম, সহ সম্পাদক আহমদ ওবায়দুর রহমান ফাহমী, জয়নুল ইসলাম রুবেল ও সদস্য ওবায়দুর রহমান পদত্যাগ করেছেন। এরপরই কার্যনির্বাহী কমিটি সভা করে সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট সরওয়ার আহমদ আবদালকে শোকজ করা হয়েছে।

জেলা বারের লাইব্রেরী সম্পাদক এডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual1 Ad Code

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার জেলা আইনজীবী সমিতির সাধারণ সভা ও সংবিধান সংশোধনী সাব কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সমিতির সংবিধানে কয়েকটি সংশোধনী আনা হয়।

Manual2 Ad Code

নতুন সিদ্ধান্ত অনুযায়ী সমিতির সভাপতি পদে নির্বাচন করতে আইন পেশায় ৩০ বছরের অভিজ্ঞতা ও সাধারণ সম্পাদক পদে লড়াইয়ের জন্য ২০ বছরের অভিজ্ঞতার শর্ত রাখা হয়।

এতে ক্ষুব্দ হয়ে এডভোকেট সারোয়ার আহমদ চৌধুরী আবদাল আইনজীবী সমিতির সভাপতি ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে অশালীন মন্তব্য করেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও লেখালেখি করেন।

এতে অপমান বোধ করেব সভাপতি শমিউল আলম। শনিবার কার্যালয়ে এসে পদত্যাগ করেন তিনি। তার সাথে পদত্যাগ করেন আরো ৩ জন।

Manual5 Ad Code

এ অবস্থায় তাৎক্ষণিক সমিতির সহ-সভাপতি অশেষ করের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এডভোকেট আবদালকে কারণ দর্শানোর জন্য নোটিশ পাঠানো হয় এবং আগামী ৭ দিনের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়।

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬৯৪ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930