- নগর ভবনে জাসাস নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- UYBDS-এর কার্যকরী কমিটি পুনর্গঠন; সভাপতি ছালিম আহমদ, সম্পাদক সামিহা তাহসিন
- আশিয়ান গ্রুপ সিলেট উশু চ্যাম্পিয়নশিপে সম্মাননা ক্রেস্ট পেলেন মো. আরিফ উদ্দিন ওলি
- বানিজ্য মেলা বন্ধের দাবি জানিয়ে সিলেটের জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি
- সিকৃবিতে উপাচার্যের পদত্যাগের দাবিতে বিক্ষোভ
- সিলেট মহানগর শ্রমিক দলের মিছিল-সমাবেশ
- টোয়াস সদস্যদের সাথে সিউক চেয়ারম্যানের মতবিনিময় ও ‘অভিযাত্রী’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন
- ৪৫তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে সিলেটে বিএমবিএফ-এর আলোচনা সভা
- সিলেট মহানগরীর ছোট-বড় প্রতিটি রাস্তায় ডিভাইডারের দাবীতে মানব ডিভাইডার কর্মসূচী অনুষ্ঠিত
» জেদ্দার পর এবার মদীনায় মসজিদের পাশে আত্মঘাতী হামলা
প্রকাশিত: ০৫. জুলাই. ২০১৬ | মঙ্গলবার
সিলেট বাংলা নিউজ আন্তর্জাতিক ডেস্কঃ জেদ্দার পর এবার সৌদি আরবের মদীনায় আত্মঘাতী বোমা হামলা হয়েছে। মহানবীর স্মৃতিবিজড়িত মসজিদ এ নববীর পাশে স্থানীয় সময় রাত ৮টা ৪০ মিনিটে এই হামলা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
তাৎক্ষণিকভাবে হামলায় হতাহতের সংখ্যা জানা যায়নি। তবে প্রবল বিস্ফোরণে শহর কেঁপে উঠেছিল বলে স্থানীয় সংবাদমাধ্যমের সূত্রে জানা গেছে।
এর আগে আজ সকালে সৌদি আরবের জেদ্দা শহরে মার্কিন দূতাবাসের বাইরে আত্মঘাতী হামলা হয়েছে। এ ঘটনায় হামলাকারী নিহত এবং ২ পুলিশ সদস্য আহত হয়েছেন।
সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, জেদ্দার মার্কিন দূতাবাসের বাইরে গাড়ি পার্ক করে রাখে আত্মঘাতী হামলাকারী।
এর কিছুক্ষণ পরই সে বোমার বিস্ফোরণ ঘটায়। এতে হামলাকারী নিহত হয় এবং কাছাকাছি থাকা কয়েক নিরাপত্তাকর্মী আহত হন।
সৌদি আরবের সংবাদমাধ্যমের ওয়েবসাইটের ছবিতে একটি ট্যাক্সির আড়ালে এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়।
রয়টার্স জানিয়েছে, জেদ্দার মার্কিন দূতাবাসসংলগ্ন এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। ওই এলাকায় সামরিক হেলিকপ্টারও উড়তে দেখা যায়। হামলাকারী সম্পর্কে এখনো কোনো তথ্য জানাতে পারেনি সৌদি পুলিশ।
মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) ২০১৪ সালের পর থেকে সৌদি আরবে কয়েকটি হামলা চালিয়েছে।
এসব হামলার মূল লক্ষ্য ছিল শিয়া মুসলমান অথবা নিরাপত্তায় নিয়োজিত ব্যক্তিরা। অবশ্য এক দশক আগে আল-কায়েদার হামলার মূল লক্ষ্য ছিল পশ্চিমা ব্যক্তি ও স্থাপনা।
২০০৪ সালে জেদ্দায় অবস্থিত মার্কিন দূতাবাসে এক সন্ত্রাসী হামলায় ৯জন নিহত হন।
এই সংবাদটি পড়া হয়েছে ৭১০ বার
সর্বশেষ খবর
- নগর ভবনে জাসাস নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- UYBDS-এর কার্যকরী কমিটি পুনর্গঠন; সভাপতি ছালিম আহমদ, সম্পাদক সামিহা তাহসিন
- আশিয়ান গ্রুপ সিলেট উশু চ্যাম্পিয়নশিপে সম্মাননা ক্রেস্ট পেলেন মো. আরিফ উদ্দিন ওলি
- বানিজ্য মেলা বন্ধের দাবি জানিয়ে সিলেটের জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- জিন্দাবাজারে ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ
- আগুনে সর্বস্বান্ত ব্যবসায়ীদের পাশে এমপি এমরান চৌধুরী
- অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান
- ডা. নুরুল হুদা নাঈমের ডায়াগনস্টিক সেন্টারে অগ্নিকাণ্ড
- সিলেট উদয়ন স্কুলের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ


