- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর
- সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত
- বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র সভাপতি গুলজার খান’র নাগরিক সংবর্ধনা
- কেমুসাস সাহিত্য সম্মেলন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
- সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা
- তাহফিজুল কুরআন শিক্ষাবোর্ডের হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার প্রদান
- আদালতে বিচারাধীন মামলায় ভোগান্তি লাঘব করে রায় কার্যকর ও দ্রুত নিষ্পত্তির দাবীতে সিলেটে নাগরিক সমাজের মানববন্ধন
- বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির নতুন সদস্য বরণ ও মনোনয়নপত্র বিতরণ শুরু
» শিশুর মৃত্যু চান মা-বাবা! কোর্টে আবেদন দাখিল
প্রকাশিত: ২৫. জুন. ২০১৬ | শনিবার
সিলেট বাংলা নিউজ ডেস্কঃ জন্মের পর থেকেই সে দুরারোগ্য লিভারের রোগে আক্রান্ত। ঘর-বাড়ি, জমি-জায়গা যা ছিল, চিকিৎসার খরচ জোগাতে গিয়ে সেই সবই বিকিয়ে দিতে হয়েছে।
কাঁধের ওপর থেকে আত্মীয়-পরিজনেরাও হাত তুলে নিয়েছেন। এ দিকে যতই দিন যাচ্ছে, দুধের শিশুটির যন্ত্রণা ততই বাড়ছে।
চোখের সামনে ৮ মাসের এই শিশুটির কষ্ট আর দেখতে পারছিলেন না বাবা, মা। নিরুপায় হয়ে তাই শিশুর মৃত্যু চেয়ে আদালতের দ্বারস্থ হলেন তারা। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের চিত্তুরে।
৮ মাসের মেয়ে গেনা সাইয়ের বাবা রামানাপ্পা একটি মুদিখানার দোকানের কর্মচারী। জন্ম থেকেই গেনা দুরারোগ্য লিভারের সমস্যায় আক্রান্ত। অনেক চিকিৎসা করিয়েও কোনো ফল হয়নি।
শেষে বেঙ্গালুরুর একটি নার্সিংহোমে গেনার চিকিৎসা করাতে নিয়ে যান তারা। সেখানকার ডাক্তাররা জানান, ওষুধে কোনো কাজ হবে না। লিভার প্রতিস্থাপন করাতে হবে। সব মিলিয়ে যার খরচ ৫০ লাখ টাকারও বেশি।
এখানেই শেষ নয়।
চিকিৎসকেরা এও জানান, অস্ত্রোপচারের পরেও আগামী ৬ বছর ধরে গেনার চিকিৎসা চালিয়ে যেতে হবে। এ কথা শোনার পর আর আগুপিছু ভাবার সময় ছিল না ওই শিশুটির মা, বাবার। মেয়েকে বাঁচাতে নিজেদের শেষ সম্বলটুকুও বিক্রি করে দিতে বাধ্য হন তারা।
আত্মীয়দের কাছে ধার চেয়ে কয়েক দিন চিকিৎসা চালানো হয়েছিল। কিন্তু সেটাই বা আর কত দিন! আত্মীয়েরাও মুখ ফিরিয়ে নেন। তার ওপর যত দিন যাচ্ছিল, শিশুটির শারীরিক কষ্ট আরও বাড়ছিল।
চোখের সামনে মেয়ের এই কষ্ট সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত তার মৃত্যু চেয়ে চিত্তুর জেলা কোর্টে আবেদন জানান তারা। তাদের আবেদন, হয় সরকার গেনার চিকিৎসার খরচ বহন করুক, না হলে তার মৃত্যুর অনুমতি দেওয়া হোক।
চিত্তুর জেলা কোর্টের বিচারক মামলাটি হায়দরাবাদ হাইকোর্টে পাঠিয়েছেন।
সূত্র: আনন্দবাজার পত্রিকা
এই সংবাদটি পড়া হয়েছে ৬৪০ বার
সর্বশেষ খবর
- দেবপুরে সংবর্ধনা অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর
- সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত
- বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র সভাপতি গুলজার খান’র নাগরিক সংবর্ধনা
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- সিলেটে অন্তঃসত্ত্বা স্ত্রীকে জোরপূর্বক ওষুধ সেবন করিয়ে রক্তক্ষরণের অভিযোগ, স্বামী ও তাঁর প্রথম স্ত্রীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন
- অ্যাড. রঞ্জুর ওপর হামলার প্রতিবাদে সিলেটে ল’ইয়ার্স কাউন্সিলের বিক্ষোভ
- ছাতকে পুলিশের পৃথক অভিযানে নিষিদ্ধ সংগঠনের নেতা ও ওয়ারেন্টভুক্ত আসামি সহ গ্রেপ্তার ২
- রায়নগরে ট্রিপল মার্ডারের রহস্য উদঘাটনে সংবাদ সম্মেলন; সুষ্ঠু তদন্ত, খুনিদের গ্রেফতার ও বিচারের দাবী
- তদন্তের দাবি বাদীর; ছাতকে হত্যা মামলার আসামি স্বাস্থ্যকর্মী কারাগারে এক মাসের ছুটি মঞ্জুর নিয়ে ছাতক ও সুনামগঞ্জের প্রশাসনে টানাপোড়েন


