- সিলেটের সম্প্রীতির ঐতিহ্য ভবিষ্যতেও ধরে রাখতে হবে : সিসিক প্রশাসক
- মুক্তিযোদ্ধা দল নেতা রফিকুল বারী রোমানের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক প্রকাশ
- দুর্গাপূজার অষ্টমীর দিনে সিলেটের দক্ষিণ সুরমায় কুমারী পূজা অনুষ্ঠিত
- ১১নং ওয়ার্ডে মির্জা সম্রাটের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও মশা নিধন অভিযান
- সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
- কান্দিগাঁওয়ে কৃষি জমি রক্ষায় কৃষকদের দাবির প্রতি কৃষক সমিতির সংহতি
- গ্যাস, বিদ্যুৎ সমস্যা সমাধানে পদক্ষেপ সম্বলিত লিফলেট বিতরণ করলো সিলেট জেলা ও মহানগর যুবদল
- যুক্তরাজ্য যুবদলের ইস্ট লন্ডন শাখার ৮১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
- একটি শক্তিশালী ও সুসংগঠিত সংগঠন গড়ে তুলতে তৃণমূলের নেতাকর্মীদের বিকল্প নেই : অধ্যাপক লে. মো. মনিরুল ইসলাম
- রোটারি নিঃস্বার্থভাবে অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে : পিডিজি কর্নেল এম. আতাউর রহমান পীর
» নিশ্ছিদ্র নিরাপত্তা বলতে কিছু নেই : পুলিশ কমিশনার আসাদুজ্জামান
প্রকাশিত: ২০. জুন. ২০১৬ | সোমবার
সিলেট বাংলা নিউজ ডেস্কঃ যতই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হোক না কেন, আসলে নিশ্ছিদ্র নিরাপত্তা বলতে কিছু নেই বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।
সোমবার ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এত চেকপোস্ট পেরিয়ে এবং নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যেও অস্ত্রবাহী কালো গাড়িটি উত্তরায় প্রবেশ করল কীভাবে- সাংবাদিকদের এমন প্রশ্নে কমিশনার আরো বলেন, নিশ্ছিদ্র নিরাপত্তা বলতে আসলে কিছু নেই। কারণ নিরাপত্তাবলয় যতই তৈরি করা হোক না কেন, তার মধ্যে দুই এক ভাগ ফাঁক থেকেই যায়। আর এ ফাঁককে কাজে লাগানোর চেষ্টা করে অপরাধীরা।
তিনি আরো বলেন, অস্ত্রগুলো কোনো সাধারণ সন্ত্রাসীদের নয়। এটা রাজধানীতে বড় ধরনের নাশকতা ঘটানোর জন্য আনা হয়েছিল। তবে পুলিশের তৎপরতার কারণে অল্পের জন্য দেশবাসী বড় ধরনের নাশকতার হাত থেকে রক্ষা পেয়েছে।
অপর এক প্রশ্নে পুলিশের এ কর্মকর্তা বলেন, অস্ত্র ও ম্যাগাজিন উদ্ধারের পর ওই এলাকায় ইঞ্চি-ইঞ্চি করে অভিযান চালানো হয়েছে। কিন্তু পরে আর কোনো অস্ত্রের সন্ধান পাওয়া যায়নি। আর নম্বরবিহীন কালো গাড়িটির বিষয়ে অভিযান অব্যাহত আছে। এরই মধ্যে সার্চ অভিযান শুরু হয়েছে। সন্ত্রাসী ধরাও পুলিশের নিয়মিত কাজ।
শনিবার বিকেলে উত্তরা ১৬ নম্বর সেক্টরের খালের পাড়ে সাতটি ট্রাভেল ব্যাগ পায় পুলিশ। পরে ব্যাগ খুলে ৯৭টি বিদেশি পিস্তল ও গোলাবারুদ উদ্ধার করা হয়। পরদিন আরো ৩২টি ম্যাগাজিন পায় উদ্ধার কর্মীরা।
এই সংবাদটি পড়া হয়েছে ৬৩২ বার
সর্বশেষ খবর
- সিলেটের সম্প্রীতির ঐতিহ্য ভবিষ্যতেও ধরে রাখতে হবে : সিসিক প্রশাসক
- মুক্তিযোদ্ধা দল নেতা রফিকুল বারী রোমানের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক প্রকাশ
- দুর্গাপূজার অষ্টমীর দিনে সিলেটের দক্ষিণ সুরমায় কুমারী পূজা অনুষ্ঠিত
- ১১নং ওয়ার্ডে মির্জা সম্রাটের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও মশা নিধন অভিযান
- সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি ও পরিকল্পনা থাকলে জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব : জেলা প্রশাসক
- সিলেটের ট্রেনের টিকেট অনলাইনে আসা মাত্র হাওয়া, কালোবাজারীদের সনাক্ত করতে মামলা
- সিলেট মহানগর দায়রা জজ আদালতের নবনিযুক্ত প্রসিকিউটরদের আনুষ্ঠানিক যোগদান সম্পন্ন
- সিলেট মহানগর দায়রা জজ আদালতের পিপি হলেন এডভোকেট মুমিনুল ইসলাম মোমিন
- সাংবাদিক সাদিক চৌধুরীর বাসায় হামলা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব


