- সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্যপদ পেলেন ১০ সাংবাদিক
- সিলেট ডায়াবেটিক হাসপাতালে মতবিনিময় সভা অনুষ্ঠিত
- জ্বালানি তেল ও বিদ্যুতের মুল্যবৃদ্ধির প্রতিবাদে সিলেটে জামায়াতের বিক্ষোভ আজ
- সিলেট জেলা স্টেডিয়ামে মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ ফুটবল ও অ্যাথলেটিক্স প্রশিক্ষণের উদ্বোধন
- সিলেটে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের অবস্থান কর্মসুচী আজ
- সিলেটে বাংলাদেশ ক্বওমী ব্লাড ডোনার পরিষদের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত
- সিলেটে নিহত ফাহিমার পরিবারের পাশে বিরোধী দলীয় নেতা
- বর্ষীয়ান রাজনীতিবিদ কিংবদন্তি তোফায়েল আহমেদের মৃত্যুতে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের শোক
- ৪ জুন সিলেট বিভাগীয় যুবদলের আলোচনা সভা; প্রধান অতিথি নূরুল ইসলাম নয়ন এম.পি.
- বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন
» বন্দুক হামলায় ব্রিটিশ এমপি জো কক্স নিহত
প্রকাশিত: ১৬. জুন. ২০১৬ | বৃহস্পতিবার
সিলেট বাংলা নিউজ ডেস্কঃ বন্দুক হামলা ও ছুরিকাঘাতে গুরুতর আহত যুক্তরাজ্যের এক নারী সংসদ সদস্য (এমপি) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলার পর এমপি জো কক্স মেঝেতে পড়ে যান। তার শরীর থেকে রক্ত ঝরছিল। এ হামলায় আরেকজন সামান্য আহত হয়েছে।
যুক্তরাজ্যের পার্লামেন্টে বিরোধী দল লেবার পার্টির ব্যাটলি অ্যান্ড স্প্যান আসনের সংসদ সদস্য জো কক্স। তার সহকারী নিশ্চিত করেন, হামলার শিকার জো কক্স মারা গেছেন।
ওয়েস্ট ইয়র্কশায়ার পুলিশ জানিয়েছে, জো কক্সের ওপর হামলার সন্দেহে ব্রিস্টলের মার্কেট স্ট্রিট থেকে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
হামলার পর জো কক্সকে উদ্ধার করে জরুরি ভিত্তিতে এয়ার অ্যাম্বুলেন্সে লিডসের একটি হাসপাতালে নেওয়া হয়। এ সময় সেখানে পুলিশদের পাহারা দিতে দেখা যায়। চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী একজন ক্যাফে মালিক ক্লার্ক রথওয়েল জানান, তিনি স্বজোরে ফেঁটে পড়ার মতো শব্দ শুনতে পান, একটি বড় বেলুন ফাঁটলে যেমন শব্দ হয়, তেমন। ঘটনাস্থলে একজন পঞ্চার্ধ্বো ব্যক্তিকে বন্দুক হাতে দেখতে পান তিনি।
ক্লার্ক রথওয়েলের ভাষ্যমতে, এমপি জো কক্সকে ২ বার গুলি করেন বন্দুকধারী। প্রথম বার গুলি করার পর তিনি মেঝেতে পড়ে যান। এরপর দ্বিতীয় বার তার মুখের দিকে তাক করে গুলি করেন লোকটি।
এক ব্যক্তি বন্দুকধারীর দিকে এগিয়ে এলে তাদের মধ্যে ধ্বস্তধ্বস্তি হয়। পরে হামলাকারী তার পকেট থেকে ছুরি বের করে এলোপাতাড়ি আঘাত করতে থাকে।
এ সময় ভয়ে চিৎকার করে লোকজন ছুটাছুটি করতে থাকে।
এই সংবাদটি পড়া হয়েছে ৬৯৩ বার
সর্বশেষ খবর
- সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্যপদ পেলেন ১০ সাংবাদিক
- সিলেট ডায়াবেটিক হাসপাতালে মতবিনিময় সভা অনুষ্ঠিত
- জ্বালানি তেল ও বিদ্যুতের মুল্যবৃদ্ধির প্রতিবাদে সিলেটে জামায়াতের বিক্ষোভ আজ
- সিলেট জেলা স্টেডিয়ামে মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ ফুটবল ও অ্যাথলেটিক্স প্রশিক্ষণের উদ্বোধন
- সিলেটে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের অবস্থান কর্মসুচী আজ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- আমেরিকার সাথে সম্পাদিত জাতীয় স্বার্থ বিরোধী বাণিজ্য চুক্তি বাতিল করুন : সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট
- জমিয়ত উলামায়ে ইসলাম সিলেট মহানগরী বিশাল মিছিল
- আমেরিকার সাথে সম্পাদিত জাতীয় স্বার্থ বিরোধী বাণিজ্য চুক্তি বাতিল করুন : সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট
- বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ২০২৬
- বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে সিলেটে বর্ণাঢ্য কর্মসূচী গ্রহণ; প্রস্তুতি সভা অনুষ্ঠিত


