শিরোনামঃ-

» স্বাধীন বিচার বিভাগ না থাকলে কেউ নিরাপদ থাকব না : ড. কামাল হোসেন

প্রকাশিত: ১৯. মে. ২০১৬ | বৃহস্পতিবার

Manual4 Ad Code
সিলেট বাংলা নিউজ ডেস্কঃ সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন বলেছেন, বিচারক ও আইনজীবীদের মূল্যবোধ একই। এই মূল্যবোধ থেকে আমাদেরকে সরিয়ে নেয়ার চেষ্টা করা হচ্ছে। তাই স্বাধীন বিচার বিভাগ না থাকলে আমরা কেউ নিরাপদ থাকব না।
বৃহস্পতিবার দুপুরে হাইকোর্ট একটি মামলার শুনানি শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ড. কামাল হোসেন বলেন, নারায়ণগঞ্জের স্কুল শিক্ষিককে কান ধরে উঠ-বস করানো সভ্য সমাজ ও সাংবিধানিক আইনের শাসনের পরিপন্থি।
তিনি বলেন, সংবিধানেই বলা আছে, কাউকে কোন লাঞ্ছনাকর দণ্ড দেয়া যাবে না। কিন্তু  শিক্ষককে প্রকাশ্যে ছাত্র ও জনতার সামনে কান ধরে উঠ-বস করানো জাতির জন্য লজ্জাকর।
কামাল হোসেন বলেন, কেউ কোন অপরাধ করলে তার বিচারের জন্য দেশে আইন আছে। এই আইনে তার বিচার হয়।
অভিযোগ পাওয়া গেলে চার্জশিট দেয়া হয়। এরপর বিচারের বিষয়টি আসে। কিন্তু এই শিক্ষককে বিনা বিচারে লাঞ্ছনারকর দণ্ড দেয়া হয়েছে। আইন অনুযায়ী এই ধরনের দণ্ড কাউকে দেয়া যায় না।

এই সংবাদটি পড়া হয়েছে ৫৪৯ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31