শিরোনামঃ-

» লাক্কাতুরা চা বাগান থেকে রাত সোয়া ৩টায় ৩ ডাকাত সদস্য আটক

প্রকাশিত: ০৫. মে. ২০১৬ | বৃহস্পতিবার


Manual7 Ad Code

সিলেট বাংলা নিউজঃ সিলেট নগরীর চৌকিদিঘি ৬নং গলির ভিতরে লাক্কাতুরা চা বাগান এলাকা থেকে ৩ ডাকাতকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে।

Manual2 Ad Code

বৃহস্পতিবার গভীর রাত সোয়া ৩টার (বুধবার দিবাগত রাত) দিকে স্থানীয়দের সহযোগিতায় তাদের আটক করা হয়।

Manual6 Ad Code

স্থানীয়রা জানান, মধ্যরাতে নগরীতে ডাকাত সদস্যরা প্রবেশ করেছে এমন অভিযোগের ভিত্তিতে নগরীর বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়।

এরপর থেকে নগরীর প্রতিটি পাড়া মহল্লায় শুরু হয় কঠোর পাহারার ব্যবস্থা। ডাকাতদের আটকের জন্য পুলিশ ও যৌথ বাহিনী অভিযান শুরু করে।

এক পর্যায়ে স্থানীয়দের সহযোগিতায় নগরীর চৌকিদিঘি ৬নং গলির ভিতরে লাক্কাতুরা চা বাগান এলাকা থেকে ৩ ডাকাত সদস্যকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

Manual7 Ad Code

বিষয়টি নিশ্চিত করেছেন-বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল আলম।

Manual6 Ad Code

ইদানিং ডাকাতির ঘটনাটি দিন দিন প্রকট আকার ধারণ করছে। এজন্য মহানগরীর শহর ও শহরতলীর প্রতিটি পাড়া-মহল্লার সকল জনসাধারণকে আরো সতর্তকা অবলম্বন করতে হবে।

প্রতিটি পাড়ার যুবকদের আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ভাগ ভাগ হয়ে ধারাবাহিকভাবে নিরাপত্তা জোরদার করতে হবে।

ডাকাতদের ভয়ে বিচলিত না হয়ে বরং মনোবল রাখতে হবে। মুষ্টিমেয় কয়েক উশৃঙ্খল কুলাঙ্গারদের ধরতে নিজের সাহস আর মনোবলই যথেষ্ট।

এই সংবাদটি পড়া হয়েছে ৬৪৩ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930