শিরোনামঃ-

» প্রধানমন্ত্রী-কেরি’র ফোনালাপ

প্রকাশিত: ০৩. মে. ২০১৬ | মঙ্গলবার

Manual1 Ad Code

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির ফোন করার বিষয়টি নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট।

Manual2 Ad Code

গত শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন ফরেন প্রেস সেন্টারের মিডিয়া রিলেশন অফিসার মার্ক ভি. জিম্মার।

এতে তিনি উল্লেখ করেন এ সপ্তাহের শুরুতে মানবাধিকার কর্মী ও যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মী জুলহাজ মান্নান ও তার বন্ধু তন্ময় মাহবুব হত্যাকাণ্ডের ঘটনার তদন্তে সহযোগিতা করতে গত ২৮ এপ্রিল ফোন করেছিলেন।

প্রধানমন্ত্রীর সাথে ওই ফোনালাপে জন কেরি সাম্প্রতিক সময়ে ছড়িয়ে পড়া সহিংসতার ঘটনায় তীব্র নিন্দা জানান।

Manual6 Ad Code

পররাষ্ট্রমন্ত্রী জন কেরি সব দুর্ঘনার তদন্ত নিশ্চিত করতে এবং ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সন্দেহাতীত উদ্যোগ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানান।

Manual6 Ad Code

এ ছাড়াও যেসব ব্যক্তি ঝুঁকির মুখে আছেন তাদের সুরক্ষা দেয়ার আহ্বান জানান জন কেরি।

Manual7 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬৩৬ বার

Share Button

Callender

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031