শিরোনামঃ-

» ১১নং ওয়ার্ডে মির্জা সম্রাটের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও মশা নিধন অভিযান

প্রকাশিত: ১৯. অক্টোবর. ২০২৬ | সোমবার


Manual6 Ad Code

নিউজ ডেস্কঃ

সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে ১১নং ওয়ার্ডের ভাতালিয়া জামে মসজিদ এলাকায় ডেঙ্গু প্রতিরোধ ও মশা নিধনে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।

Manual2 Ad Code

সোমবার (১৯ অক্টোবর) সকালে সিলেট মহানগর যুবদলের সভাপতি মির্জা মো. সম্রাট হোসেনের তদারকিতে এই মশা নিধন কার্যক্রমের উদ্বোধন ও পরিচালনা করা হয়।

Manual3 Ad Code

কার্যক্রম চলাকালে যুবদল সভাপতি মির্জা মো. সম্রাট হোসেন বলেন, সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মশা নিধনে এবং জনগণের স্বাস্থ্য সুরক্ষায় একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে।

Manual2 Ad Code

ডেঙ্গু সহ মশাবাহিত বিভিন্ন রোগ থেকে রক্ষা পেতে পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি সবাইকে সচেতন থাকতে হবে।

Manual3 Ad Code

অভিযানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্থানীয় ব্যক্তিবর্গ ও নেতৃবৃন্দের মধ্যে সোহেল আহমদ, বদু মিয়া, মোস্তাক আহমদ বাপ্পি, শিপলু আহমদ, হিসাম আহমদ সোহাগ, সমছু আহমদ, হাফিজ শামসুল ইসলাম, জনি আহমদ, ১১নং ওয়ার্ড সচিব ময়নুল হোসেন এবং সুপারভাইজার শাহাদত হোসেন নয়ন প্রমুখ।

অভিযানকালে মসজিদের চারপাশ ও আশপাশের এলাকায় মশানাশক ওষুধ স্প্রে করা হয়।

এই সংবাদটি পড়া হয়েছে ২৭ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031