শিরোনামঃ-

» সিলেট বিমানবন্দরে বাফুফে নির্বাচনে বিজয়ী সেলিমকে সংবর্ধনা

প্রকাশিত: ০২. মে. ২০১৬ | সোমবার

Manual1 Ad Code

সিলেট বাংলা নিউজঃ বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নির্বাচনে বিজয়ী সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ক্রীড়া সংগঠক মাহি উদ্দিন আহমদ সেলিমকে সিলেট এম.এ.জি ওসামনী আন্তর্জাতিক বিমানবন্দরে ফুলেল সংবর্ধনা দেওয়া হয়েছে।

Manual4 Ad Code

রোববার দুপুরে তিনি সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছলে সিলেট জেলা ক্রীড়া সংস্থা ও ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির নেতৃবৃন্দ ছাড়াও ক্রীড়া সংগঠন ও সংগঠকরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

Manual5 Ad Code

এ সময় সংবর্ধিত মাহি উদ্দিন আহমদ সেলিম বলেন, এটা তার বিজয় নয়, এটা সিলেটবাসীর বিজয়। সিলেট থেকে এই প্রথমবারের মত বাফুফে নির্বাচনে বিজয়ী হয়েছেন।

Manual7 Ad Code

মাহি উদ্দিন আহমদ সেলিম বলেন, সকলের দোয়া ও সমর্থন ছিল বলেই নির্বাচনে বিজয়ী হয়েছি। আমি সিলেটের ক্রীড়ার কল্যাণে বিশেষ করে ফুটবলের জন্য কাজ করার চেষ্টা করবো।

এ সময় উপস্থিত ছিলেন, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বিসিবির পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট জেলা ক্রীড়া সংস্থার কোষাধক্ষ্য মো. সিরাজ উদ্দিন, ক্রীড়া সংগঠক বিমলেন্দু দে নান্টু, ফুটবল কোচ খালেদ আহমদ, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জয়দ্বীপ দাস সুজক,  ফুটবলার আজিজ আহমদ, জাকারিয়া আহমদ চৌধুরী শিপলু, রুবেল আহমদ নান্নু প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ৭১০ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930