শিরোনামঃ-

» সিলেটের উন্নয়নে ৫ হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন

প্রকাশিত: ১৯. নভেম্বর. ২০২৬ | বৃহস্পতিবার


Manual6 Ad Code

বাণিজ্যমন্ত্রীকে সিলেট মহানগর বিএনপির অভিনন্দন ও কৃতজ্ঞতা

নিউজ ডেস্কঃ
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক ও যোগাযোগ অবকাঠামোর উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদন, সুরমা নদীর ওপর ধনপুর সেতু নির্মাণ এবং আগামী ফেব্রুয়ারির মধ্যে সিলেট-ঢাকা রুটে নতুন ট্রেন চালুর উদ্যোগ গ্রহণ করায় সিলেট-১ আসনের সংসদ সদস্য ও বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এক বিবৃতিতে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী বলেন, সিলেট বিভাগের দীর্ঘদিনের অবহেলিত যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদন একটি যুগান্তকারী পদক্ষেপ।
এ প্রকল্প বাস্তবায়িত হলে গ্রামীণ সড়ক যোগাযোগের ব্যাপক উন্নয়নের পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, কৃষি, শিক্ষা ও সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
নেতৃবৃন্দ বলেন, সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে সুরমা নদীর ওপর ধনপুর সেতু নির্মাণের উদ্যোগ স্থানীয় মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করবে।
অন্যদিকে সিলেট-ঢাকা রুটে নতুন ট্রেন চালুর উদ্যোগ যাত্রীসাধারণের দুর্ভোগ কমানোর পাশাপাশি রেল যোগাযোগ ব্যবস্থাকে আরও গতিশীল করবে।
তাঁরা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের উন্নয়নমুখী উদ্যোগ এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের আন্তরিক প্রচেষ্টা সিলেটের উন্নয়নকে নতুন মাত্রায় নিয়ে যাবে বলে আমরা আশাবাদী। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে তাঁর এ উদ্যোগ সিলেটবাসীর মধ্যে আশার সঞ্চার করেছে।

এই সংবাদটি পড়া হয়েছে ৪১ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30