শিরোনামঃ-

» শ্রীরামপুরে সড়ক উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক

প্রকাশিত: ১৪. নভেম্বর. ২০২৬ | শনিবার

Manual3 Ad Code

পথচারীরা যেদিকে যাবেন, সেদিকেই পাবেন প্রশস্ত ও উন্নত সড়ক

নিউজ ডেস্কঃ

Manual6 Ad Code

সিলেট নগরীর যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে জানিয়ে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে।

কোন সড়ক কাঁচা বা অপ্রশস্ত থাকবে না। নগরবাসী যেদিকে যাবেন, সেদিকেই প্রশস্ত ও উন্নত সড়ক পাবেন।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে সিলেট সিটি করপোরেশনের ৪২ নম্বর ওয়ার্ডের শ্রীরামপুরে সড়ক উন্নয়নকাজ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সিলেট-১ আসনের সংসদ সদস্য ও শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটের উন্নয়নে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কাজ করছেন।

Manual7 Ad Code

তিনি সিলেটের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে একটি মেগা প্রকল্প গ্রহণের উদ্যোগ নিয়েছেন।

Manual2 Ad Code

এ প্রকল্পের কাজ শুরু হলে নগরীর কোন সড়ক আর কাঁচা থাকবে না। নগরীর যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে।

উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিকের উপসহকারী প্রকৌশলী খায়রুল ইসলাম অপু, সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন মানিক, মোগলাবাজার থানা বিএনপির সদস্যসচিব জামাল আহমেদ, ৪২ নম্বর ওয়ার্ড কৃষক দলের আহ্বায়ক কামরান আহমেদ, সোয়েব আহমেদ, সেলিম আহমেদ, রানা মিয়া, জাকারিয়া আহমেদ, ইসলাম উদ্দিন, শ্রীরামপুর ঈদগাহের সভাপতি লিলু মিয়া, ছদরুল ইসলাম, এলাকার মুরুব্বি মাহতাব আহমদ, নেহাল মিয়া, তারা মিয়া, রুহেল আহমেদ ও নুরুদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১৩০ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30