শিরোনামঃ-

» এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির  উত্থান হবেনা হতে দেয়া হবেনা : হামিদুর রহমান আযাদ

প্রকাশিত: ১৪. নভেম্বর. ২০২৬ | শনিবার


Manual5 Ad Code

সিলেট মহানগর জামায়াতের রুকন সমাবেশ

নিউজ ডেস্কঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, জামায়াতে ইসলামী বাংলাদেশের সবুজ ভূখণ্ডে ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে।

মানবতার কল্যাণ সাধন এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনই আমাদের মূল লক্ষ্য। এ দেশে ইসলাম ও ইসলামী আন্দোলনের বিরুদ্ধে অতীতে অনেক ষড়যন্ত্র হয়েছে, এখনো হচ্ছে।

আদর্শিক মোকাবিলায় ব্যর্থ হয়ে আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে, কারাগারে নির্যাতন চালিয়ে শহীদ করা হয়েছে। কিন্তু কোন ষড়যন্ত্রই জামায়াতের অগ্রযাত্রাকে থামাতে পারেনি, ভবিষ্যতেও পারবে না।

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে ফ্যাসিবাদের কবর রচিত হয়েছে। এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না।

Manual4 Ad Code

এ ব্যাপারে জামায়াতের সর্বস্তরের জনশক্তিকে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে।

Manual5 Ad Code

কিন্তু গণঅভ্যুত্থানের সবচেয়ে বড় সুবিধাভোগী বর্তমান সরকারি দল শহীদ ও আহতদের রক্তের সঙ্গে বেঈমানি করছে।

Manual2 Ad Code

তাঁরা পতিত ফ্যাসিবাদী সরকারের দেখানো পথেই হাঁটছে। এর পরিণতি কখনো ভালো হবে না।

জুলাই সনদ বাস্তবায়নে সরকারকে বাধ্য করতে জামায়াত ও ১১ দলীয় ঐক্য সংসদে এবং রাজপথে সোচ্চার রয়েছে। কাঙ্ক্ষিত সাফল্য অর্জিত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।

তিনি শনিবার (১৪ নভেম্বর) সিলেট মহানগর জামায়াতের রুকন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

নগরীর নয়াসড়কস্থ একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সমাবেশে মহানগরীর সকল রুকনগণ উপস্থিত ছিলেন।

এছাড়া সমাবেশে মহানগরীর নবগঠিত সকল সাংগঠনিক থানার আমীরের শপথবাক্য পাঠ করান মহানগর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম।

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগর আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান।

সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট অঞ্চল টিম সদস্য হাফিজ আব্দুল হাই হারুন, মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল ও ডাক্তার মো. ফখরুল ইসলাম, জেলা সেক্রেটারি জয়নাল আবেদীন, মহানগর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মো. আব্দুর রব, জাহেদুর রহমান চৌধুরী ও মাওলানা ইসলাম উদ্দিন।

থানা আমীরদের মধ্যে থেকে উপস্থিত ছিলেন, মাওলানা ক্বারী আলাউদ্দিন, মাওলানা আব্দুল লতিফ, মু. আজিজুল ইসলাম, রফিকুল ইসলাম মজুমদার, মু. শাহেদ আলী, শামীম আহমদ, ইঞ্জিনিয়ার শাহজাহান কবির রিপন, নাজির উদ্দিন, এডভোকেট আলিম উদ্দিন, জসিম উদ্দিন, এডভোকেট ইয়াসীন খাঁন, মাওলানা ফখরুল ইসলাম, নুরুল আলম ও সাবেক মহানগর শুরা সদস্য লন্ডন প্রবাসী মো. আনওয়ার আলী প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে হামিদুর রহমান আযাদ বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে জনমনে আতঙ্ক বিরাজ করছে।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং চাঁদাবাজির কারণে জনগণ অতীষ্ঠ। ব্যবসায়ীগণ স্বাভাবিকভাবে ব্যবসা-বাণিজ্য করতে পারছেনা।

পতিত ফ্যাসিবাদী শক্তি দেশে অস্থিতিশীলতা সৃষ্টি ও নাশকতা করলেও সরকার কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে।

জনগণের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনগণের প্রত্যাশা পূরণে সরকারকে দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে।

দায়িত্বশীলদের উদ্দেশ্যে তিনি বলেন, সংগঠনের প্রতিটি স্তরের দায়িত্বশীলদের ব্যক্তিগত জীবন, নৈতিকতা, জ্ঞান, দক্ষতা ও সাংগঠনিক যোগ্যতার মান বাড়াতে হবে।

নেতৃত্বের গুণাবলি অর্জনের পাশাপাশি দ্বীনি জ্ঞানচর্চা ও আত্মশুদ্ধির প্রতি যত্নবান হতে হবে।

একটি আদর্শিক ও সুশৃঙ্খল সংগঠন গড়ে তুলতে হলে দায়িত্বশীলদের নিজেদের যোগ্য করে গড়ে তোলার বিকল্প নেই।

তিনি আরও বলেন, সংগঠনে দায়িত্ব পাওয়া কোন পদমর্যাদা বা ব্যক্তিগত সম্মানের বিষয় নয়; বরং এটি একটি আমানত।

Manual1 Ad Code

প্রত্যেক দায়িত্বশীলকে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি নিজের কাজের জন্য জবাবদিহিতার মানসিকতা তৈরি করতে হবে।

দায়িত্ব পালনে অবহেলা, উদাসীনতা কিংবা ব্যক্তিগত স্বার্থকে প্রাধান্য দেওয়ার কোনো সুযোগ নেই।

সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে প্রত্যেককে নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।

নিজেদের মধ্যে পারস্পরিক পরামর্শ, সমন্বয় ও সহযোগিতা বাড়িয়ে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে।

সভাপতির বক্তব্যে মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, ইসলামী আন্দোলনে দায়িত্ব চেয়ে নেওয়ার কোনো সুযোগ নেই। আবার দায়িত্ব অর্পিত হলে তা উপেক্ষা করারও সুযোগ নেই।

সংগঠনের প্রতিটি দায়িত্বকে আমানত হিসেবে গ্রহণ করে শপথের আলোকে লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে দায়িত্বশীলদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

ব্যক্তিগত চাওয়া-পাওয়া, পদ-পদবি কিংবা স্বার্থের ঊর্ধ্বে উঠে সংগঠনের বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দিতে হবে। দায়িত্ব পালনে আন্তরিকতা, নিষ্ঠা ও শৃঙ্খলার পরিচয় দিতে হবে।

জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি পরস্পরের সহযোগী হয়ে কাজ করতে হবে।

এর মধ্য দিয়েই সংগঠনের লক্ষ্য অর্জনের পথ সুগম হবে এবং ইহকালীন সাফল্য ও পরকালীন মুক্তির পথ প্রশস্ত হবে।

এই সংবাদটি পড়া হয়েছে ১৪১ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30