- শ্রীরামপুরে সড়ক উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- জেলা পরিষদের কৃতী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী; শিক্ষার সব ধারায় সামঞ্জস্য আনতে হবে
- কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে : বাণিজ্যমন্ত্রী
- জালালাবাদ ডিজেবল রিহ্যাবিলিটেশন সেন্টার ও হাসপাতালের ২৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
- রায়নগরে ট্রিপল মার্ডারের রহস্য উদঘাটনে সংবাদ সম্মেলন; সুষ্ঠু তদন্ত, খুনিদের গ্রেফতার ও বিচারের দাবী
- সরকারি কর্মচারীরা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন : বাণিজ্যমন্ত্রী
- এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হবেনা হতে দেয়া হবেনা : হামিদুর রহমান আযাদ
- গোলাপগঞ্জের বাঘা ইউনিয়নে মাখফিরা খানম ও মোস্তফা চৌধুরী ফাউন্ডেশনের ৬ষ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়
- সুনামগঞ্জ সমিতি সিলেটের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
- সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভা
» সুনামগঞ্জ সমিতি সিলেটের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
প্রকাশিত: ১৪. নভেম্বর. ২০২৬ | শনিবার
শিক্ষার্থীদের অর্জিত জ্ঞানকে দেশ ও সমাজের কল্যাণে কাজে লাগাতে হবে : নজরুল ইসলাম
নিউজ ডেস্কঃ
সিলেট শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক শেখ মো. নজরুল ইসলাম বলেছেন, শিক্ষার্থীদের অর্জিত জ্ঞানকে দেশ ও সমাজের কল্যাণে কাজে লাগাতে হবে।
শিক্ষাজীবনে ভালো ফলাফল অর্জন নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ সাফল্য।
তবে শুধু পরীক্ষায় ভালো ফল করলেই চলবে না, প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠতে নৈতিকতা, মানবিক মূল্যবোধ, শৃঙ্খলা ও দেশপ্রেমের চর্চা করতে হবে।
তিনি আরও বলেন, একজন শিক্ষার্থীর সাফল্যের পেছনে শিক্ষক ও অভিভাবকদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তাঁদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা বজায় রাখতে হবে।
ভবিষ্যতেও ভালো ফলাফলের ধারাবাহিকতা বজায় রেখে উচ্চশিক্ষার মাধ্যমে নিজেদের যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, সুনামগঞ্জ সমিতি সিলেট প্রতিষ্ঠালগ্ন থেকেই বিভিন্ন ধরনের প্রশংসনীয় কাজ করে যাচ্ছে।
এই ধারাবাহিকতায় আজকেও তারা কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়ে তাঁদেরকে উৎসাহিত করে তাদের ভবিষ্যত আরো এগিয়ে নেওয়ার প্রেরণা দিচ্ছেন।
শনিবার (১৪ নভেম্বর) বিকেল ৩টায় নগরীর দরগা গেটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হলে সুনামগঞ্জ সমিতি সিলেটের উদ্যোগে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সুনামগঞ্জ সমিতি সিলেটের সভাপতি অ্যাডভোকেট মো. মোজাককির হোসেন কামালীর সভাপতিত্বে ও সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট সৈয়দ কাওছার আহমদ এবং অর্থ সম্পাদক মো. মুস্তাফিজুর রহমানের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট মহানগর বিএনপির সভাপতি ও সমিতির সাবেক সভাপতি নাসিম হোসাইন, সাবেক সভাপতি এডভোকেট রাজ উদ্দিন, বর্তমান সাধারণ সম্পাদক ড. দিদার চৌধুরী।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ আলী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান, জগন্নাথপুর সমিতির সভাপতি আলহাজ্ব আবুল বসর, ছাতক সমিতির সভাপতি এডভোকেট আব্দুল জলিল, সুনামগঞ্জ সমিতি সিলেটের আজীবন সদস্য ফজলুর রহমান, রফিকুল ইসলাম, কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিচালক সায়েদ মিয়া, সহ-সভাপতি নাদিরা সুলতানা, শাহ মো. হারুনুর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ বদরুল আলম, অধ্যাপক লে. মো. মনিরুল ইসলাম, এম. এ মুকিত, সৈয়দ নেছার আহমদ, দপ্তর সম্পাদক এটিএম তারেক, প্রবাসী কল্যাণ সম্পাদক আশরাফুর রহমান চৌধুরী, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক পিযুষ পুরকায়স্থ টিটু, সদস্য প্রফেসর. ড. তোফায়েল আহমদ, অধ্যাপক চৌধুরী আব্দুল্লাহ আল হোসাইনী, সাংবাদিক মো. আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, অধ্যাপক খছরুজ্জামান, মো. কবিরুল ইসলাম, আবু তাহের মোহাম্মদ তারেক, মো. আবুল কালাম, এডভোকেট সাইদুর রহমান, রকিব উল্লাহ, আব্দুল হান্নান, সাদিকুর রহমান সাদিক, শামীম রশিদ পীর, আবুল কাশেম, আশরাফুর রহমান চৌধুরী।
অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাকদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করা হয় এবং জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়।
এ সময় সমিতির নেতৃবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
এই সংবাদটি পড়া হয়েছে ১৪৭ বার
সর্বশেষ খবর
- শ্রীরামপুরে সড়ক উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- জেলা পরিষদের কৃতী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী; শিক্ষার সব ধারায় সামঞ্জস্য আনতে হবে
- কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে : বাণিজ্যমন্ত্রী
- জালালাবাদ ডিজেবল রিহ্যাবিলিটেশন সেন্টার ও হাসপাতালের ২৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
- রায়নগরে ট্রিপল মার্ডারের রহস্য উদঘাটনে সংবাদ সম্মেলন; সুষ্ঠু তদন্ত, খুনিদের গ্রেফতার ও বিচারের দাবী
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর