শিরোনামঃ-

» কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে : বাণিজ্যমন্ত্রী

প্রকাশিত: ১৪. নভেম্বর. ২০২৬ | শনিবার


Manual8 Ad Code

যোগাযোগব্যবস্থা উন্নয়নে সমন্বিত পরিকল্পনা নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক

নিউজ ডেস্কঃ

জনসাধারণের চলাচল নির্বিঘ্ন ও সহজ করতে সিলেট নগরীর শেখঘাট জিতু মিয়ার পয়েন্টে কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে বলে জানিয়েছেন, শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় সড়কটি পরিদর্শনকালে তিনি এ কথা জানান। এ সময় সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে মন্ত্রী বলেন, নগরীর সড়ক যোগাযোগব্যবস্থা আরও উন্নত ও জনবান্ধব করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।

জনসাধারণের চলাচলের সুবিধা, যানজট নিরসন এবং সড়কের সক্ষমতা বাড়ানোর বিষয়টি বিবেচনায় রেখে কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে।

Manual1 Ad Code

তিনি বলেন, নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোকে পরিকল্পিতভাবে উন্নয়নের আওতায় আনতে হবে।

Manual5 Ad Code

এ ক্ষেত্রে জনদুর্ভোগ কমানো এবং দীর্ঘমেয়াদি সুফল নিশ্চিত করাকে গুরুত্ব দিতে হবে।

Manual5 Ad Code

এ সময় সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, নগরীর যোগাযোগব্যবস্থার উন্নয়নে সিটি করপোরেশন সমন্বিত পরিকল্পনা নিয়ে কাজ করছে।

গুরুত্বপূর্ণ সড়কগুলোর প্রশস্ততা বৃদ্ধি, সংস্কার ও অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে নগরবাসীর যাতায়াত আরও সহজ ও নির্বিঘ্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, নগরীর সার্বিক উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতা প্রয়োজন। জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সিসিক উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে চায়।

পরিদর্শনকালে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী এবং সিসিকের নির্বাহী প্রকৌশলী (পূর্ত) রজি উদ্দিন খান সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১৩৬ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30