শিরোনামঃ-

» আঞ্জুমানে তালীমুল কুরআনের দস্তারবন্দী মহাসম্মেলনে সিউক চেয়ারম্যান

প্রকাশিত: ১৪. নভেম্বর. ২০২৬ | শনিবার


Manual7 Ad Code

ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় পারিবারিক মূল্যবোধ ও ধর্মীয় অনুশাসন ফিরিয়ে আনার আহ্বান

নিউজ ডেস্কঃ
আল্লাহ ও রাসূলের বিধান এবং ধর্মীয় অনুশাসন থেকে দূরে সরে যাওয়ার কারণে সমাজে অশান্তি, ব্যভিচার, অন্যায় ও অত্যাচার বৃদ্ধি পেয়েছে বলে মন্তব্য করেছেন, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) রেজাউল হাসান কয়েস লোদী।

তিনি বলেছেন, ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে পারিবারিক মূল্যবোধ ও ধর্মীয় অনুশাসন ফিরিয়ে আনতে হবে।

শুক্রবার (১৩ নভেম্বর) রাতে দক্ষিণ সুরমার কদমতলীতে আঞ্জুমানে তালীমুল কুরআন বাংলাদেশ আয়োজিত তিন দিনব্যাপী দস্তারবন্দী মহাসম্মেলনের দ্বিতীয় দিনে শুভেচ্ছা বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Manual6 Ad Code

বিগত রাজনৈতিক পরিস্থিতি ও সামাজিক অবক্ষয়ের চিত্র তুলে ধরে তিনি বলেন, গত ১৫ বছর ধরে রাজনৈতিকভাবে আলেম-ওলামাদের প্রতি চরম অসদাচরণ করা হয়েছে এবং দাড়ি-টুপি নিয়ে টানাটানি করা হয়েছে।

Manual4 Ad Code

হাজারো মানুষের রক্ত ও ত্যাগের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশে এমন পরিস্থিতিও তৈরি হয়েছিল যে, দেশের প্রধান মসজিদের খতিব সাহেব পর্যন্ত পালিয়ে যেতে বাধ্য হয়েছেন-যা পৃথিবীর ইতিহাসে বিরল।

পবিত্র নগরী সিলেটের হারানো ঐতিহ্যের কথা স্মরণ করে রেজাউল হাসান কয়েস লোদী বলেন, একসময় এই শহরে প্রতিদিন ফজরের নামাজের পর প্রতিটি মক্তবে কুরআনের সুর শোনা যেত।

কিন্তু আজ সমাজ ও মসজিদ থেকে সেই মক্তব প্রথা উঠে গেছে।

Manual5 Ad Code

যতদিন পর্যন্ত এই মক্তব সংস্কৃতি ও ধর্মীয় অনুশাসন পুনরায় প্রতিষ্ঠিত করা না যাবে, ততদিন সমাজে ন্যায়বিচার ও শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।

সামাজিক অস্থিরতা ও পারিবারিক ভাঙনের ভয়াবহ চিত্র তুলে ধরে তিনি জানান, ২০০৩ সালে সিলেট সিটি কর্পোরেশনে প্রথম নির্বাচিত হওয়ার সময় ডিভোর্সের শুনানি হতো হাতেগোনা কয়েকটি।

অথচ বর্তমান তথ্য অনুযায়ী হাজার হাজার ডিভোর্সের আবেদন শুনানির অপেক্ষায় রয়েছে এবং উদ্বেগজনকভাবে নারীদের পক্ষ থেকেই ডিভোর্সের আবেদন বেশি আসছে।

Manual5 Ad Code

বক্তব্যের শেষে তিনি পারিবারিক ও সামাজিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে ধর্মীয় শিক্ষা ও মূল্যবোধ চর্চার ওপর জোর দেন এবং এ বিষয়ে সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান।

এই সংবাদটি পড়া হয়েছে ১৪৫ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30