- শ্রীরামপুরে সড়ক উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- জেলা পরিষদের কৃতী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী; শিক্ষার সব ধারায় সামঞ্জস্য আনতে হবে
- কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে : বাণিজ্যমন্ত্রী
- জালালাবাদ ডিজেবল রিহ্যাবিলিটেশন সেন্টার ও হাসপাতালের ২৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
- রায়নগরে ট্রিপল মার্ডারের রহস্য উদঘাটনে সংবাদ সম্মেলন; সুষ্ঠু তদন্ত, খুনিদের গ্রেফতার ও বিচারের দাবী
- সরকারি কর্মচারীরা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন : বাণিজ্যমন্ত্রী
- এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হবেনা হতে দেয়া হবেনা : হামিদুর রহমান আযাদ
- গোলাপগঞ্জের বাঘা ইউনিয়নে মাখফিরা খানম ও মোস্তফা চৌধুরী ফাউন্ডেশনের ৬ষ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়
- সুনামগঞ্জ সমিতি সিলেটের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
- সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভা
» আবৃত্তিকথন’র প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত
প্রকাশিত: ১৪. নভেম্বর. ২০২৬ | শনিবার
নিউজ ডেস্কঃ
আবৃত্তি শুধু প্রয়োগ শিল্প নয়, নিত্যজীবন মানোন্নয়নের সহজ বিধানও।
রূপ-রস-গন্ধ-স্পর্শকে শব্দের মাধ্যমে বোধের কাছে নিয়ে যাওয়া এবং সেই অখণ্ড বোধকে উচ্চারণে সজীব করে তোলার নামই আবৃত্তি, যা আমাদের সুস্থ ও সুন্দর জীবনের পথ দেখায়।
শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় নগরীর পূর্ব জিন্দাবাজার বাতিঘরে আবৃত্তিকথন এর উদ্যোগে পরিচালিত আবৃত্তি ও বাচনশিল্প প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও অভিজ্ঞান পত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
এতে কোর্স সম্পন্ন কারী অর্ধ শতাধিক শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করা হয়।
আবৃত্তি কথন এর পরিচালক ও বাচিক শিল্পী সুমন্ত গুপ্ত সফলভাবে কোর্স সম্পন্নকারী শিক্ষার্থীদের হাতে অভিজ্ঞান পত্র তুলে দেন।
তিনি তাঁর বক্তব্যে বলেন, আবৃত্তি কেবল একটি সাধারণ শিল্পমাধ্যম বা শখের বিষয় নয়; এটি শিশুদের মানসিক বিকাশ ও চারিত্রিক গঠনের একটি অন্যতম শক্তিশালী হাতিয়ার।
বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে শিশুরা পাঠ্যবইয়ের গণ্ডির বাইরে নিজেদের সৃজনশীলতা ও অন্তর্নিহিত প্রতিভা বিকাশের পর্যাপ্ত সুযোগ পাচ্ছে না।
যান্ত্রিক এই সময়ে আবৃত্তিচর্চা তাঁদের জন্য এক নতুন মনস্তাত্ত্বিক দিগন্ত উন্মোচন করতে পারে।
সুমন্ত গুপ্ত আরও বলেন, শুদ্ধ উচ্চারণের নিয়মিত অনুশীলন, জনসম্মুখে কথা বলার আত্মবিশ্বাস গড়ে তোলা এবং মাতৃভাষার প্রতি গভীর অনুরাগ সৃষ্টির মাধ্যমে আবৃত্তি শিশুদের সার্বিক ব্যক্তিত্ব বিকাশে ও ভীতি দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তাই প্রতিটি অভিভাবকের উচিত প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সন্তানদের এই মননশীল চর্চায় উদ্বুদ্ধ করা।
নবনীতা দে এবং ঐশ্বর্যা কুন্ডু শ্রেয়ার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও অভিভাবক প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন, মো. আব্দুল হাদী, পলি পাল, আনহার চৌধুরি, শারমীন আক্তার চৌধুরী, অংকন দাশ প্রবাল, মিশন চৌধুরী প্রমুখ। বক্তারা শিশুদের এমন একটি সুন্দর বাচনশিল্পের মাধ্যমে গড়ে তোলার জন্য ‘আবৃত্তিকথন কর্তৃপক্ষের ভূয়সী প্রশংসা করেন এবং এই ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।
বক্তারা আরো বলেন, আবৃত্তি কেবল একটি শিল্পমাধ্যম নয়; এটি শিশুদের মানসিক বিকাশ ও চারিত্রিক গঠনের একটি শক্তিশালী হাতিয়ার।
বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে, যেখানে শিশুরা পাঠ্যবইয়ের গণ্ডির বাইরে নিজেদের সৃজনশীলতা ও অন্তর্নিহিত প্রতিভা বিকাশের পর্যাপ্ত সুযোগ পাচ্ছে না, সেখানে আবৃত্তিচর্চা তাদের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।
শুদ্ধ উচ্চারণের অনুশীলন, আত্মবিশ্বাস গড়ে তোলা এবং ভাষার প্রতি গভীর অনুরাগ সৃষ্টির মাধ্যমে আবৃত্তি শিশুদের সার্বিক ব্যক্তিত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
উল্লেখ্য যে, ২০২০ সাল হতে নিয়মিত ভাবে আবৃত্তি কথন এর মাধ্যমে অনলাই ও অফলাইনে শতাধিক শিক্ষার্থী প্রশিক্ষণ নিয়ে আসছে।
এই সংবাদটি পড়া হয়েছে ৩০ বার
সর্বশেষ খবর
- শ্রীরামপুরে সড়ক উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- জেলা পরিষদের কৃতী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী; শিক্ষার সব ধারায় সামঞ্জস্য আনতে হবে
- কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে : বাণিজ্যমন্ত্রী
- জালালাবাদ ডিজেবল রিহ্যাবিলিটেশন সেন্টার ও হাসপাতালের ২৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
- রায়নগরে ট্রিপল মার্ডারের রহস্য উদঘাটনে সংবাদ সম্মেলন; সুষ্ঠু তদন্ত, খুনিদের গ্রেফতার ও বিচারের দাবী
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর