শিরোনামঃ-

» ইসলাম ও মহানবীকে (সা) নিয়ে কটূক্তি, ১ দর্জিকে গলা কেটে খুন

প্রকাশিত: ৩০. এপ্রিল. ২০১৬ | শনিবার


Manual5 Ad Code

সিলেট বাংলা নিউজ ডেস্কঃ টাঙ্গাইলের গোপালপুরে পৌরসভার ডুবাইল বাজারে এক দর্জিকে গলা কেটে খুন করেছে দুর্বৃত্তরা।

Manual2 Ad Code

শনিবার দুপুর সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে। নিহত নিখিল চন্দ্র জোয়ার্দার (৫০) পৌরসভার ডুবাইল বাজার এলাকার নলিনী চন্দ্র জোয়ার্দারের ছেলে।

স্থানীয়রা জানান, নিখিল চন্দ্র জোয়ার্দার ৩ বছর আগে ইসলাম ধর্ম ও মহানবী হযরত মুহাম্মদকে (সা) নিয়ে কটূক্তি করেছিলেন বলে অভিযোগ ওঠৈ।

ওই ঘটনায় এলাকার লোকজন বিক্ষুদ্ধ হয়ে তাকে পুলিশে সোপর্দ করেন। ওই সময় তার বিরুদ্ধে গোপালপুর থানায় একটি মামলা হয়। ওই মামলায় তিনি ৩ মাস হাজতবাস করেন। জেল থেকে জামিনে বের হয়ে তিনি নিজের ব্যবসা দর্জির কাজ করছিলেন।

Manual5 Ad Code

পুলিশ জানায়, ডুবাইল বাজারে বাড়ির মধ্যেই তার দোকানে কাপড় কাটছিলেন নিখিল। এসময় মোটরসাইকেলে এসে ৩ যুবক তার দোকানে ঢুকে এলোপাতাড়ি মাথায় ও গলায় কোপাতে থাকে। মৃত্যু নিশ্চিত করে ওই ৩ যুবক মোটরসাইকেলে চলে যায়।

Manual7 Ad Code

এসময় দুর্বৃত্তরা বোমা সদৃশ্য একটি ব্যাগ ফেলে রেখে যায়। খবর পেয়ে র‌্যাব, পুলিশ ও সিআইডির একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছেছে। হত্যার ধরণ দেখে পুলিশের ধারণা, কোনও উগ্রপন্থি এ ঘটনা ঘটাতে পারে অথবা পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড।

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে জনান, বিষয়টি পুলিশ দেখছে। পুলিশ জড়িতদের খুঁজে বের করার চেষ্টা করছে।

Manual8 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬৫৬ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30