- তৃণমূল পর্যায়ে ক্ষমতা ও কর্তৃত্ব বিকেন্দ্রীকরণ করতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী
- সিলেটের ট্রেনের টিকেট অনলাইনে আসা মাত্র হাওয়া, কালোবাজারীদের সনাক্ত করতে মামলা
- সাংবাদিক শাহাব উদ্দিন শিহাবের মায়ের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
- মহানবী (সা.)-এর শিক্ষাই মানবতার মুক্তির সঠিক পথ : মুফতি আহমাদ শরীফ বিন আসাদ
- মশক নিধন ও ডেঙ্গু প্রতিরোধে সিটির ব্যর্থতায় নগরবাসী উদ্বিগ্ন : মুহাম্মদ ফখরুল ইসলাম
- আগামীকাল বাদ জুমা সিলেট মহানগর জমিয়তের বিক্ষোভ মিছিল
- ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
- সিলেটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সচেতনতামূলক সেমিনার
- ২৪ নম্বর ওয়ার্ডে সড়ক সম্প্রসারণ কাজ উদ্বোধনকালে সিসিক প্রশাসক
- সিসিক প্রশাসকের সঙ্গে সিকৃবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ
» মহানবী (সা.)-এর শিক্ষাই মানবতার মুক্তির সঠিক পথ : মুফতি আহমাদ শরীফ বিন আসাদ
প্রকাশিত: ০৮. অক্টোবর. ২০২৬ | বৃহস্পতিবার
সিলেটে পাঠানটুলা জামেয়া কামিল মাদ্রাসার সীরাতুন্নবী (সা.) মাহফিল
নিউজ ডেস্কঃ
বিশিষ্ট ইসলামিক স্কলার ও তরুণ গবেষক মুফতি আহমাদ শরীফ বিন আসাদ বলেছেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) ছিলেন মানবতার মুক্তিদূত।
তাঁর শিক্ষা, আদর্শ ও জীবনাদর্শ অনুসরণের মধ্যেই মানবতার প্রকৃত মুক্তি নিহিত।
মহানবী (সা.)-এর শিক্ষাজীবন ও শিক্ষাক্ষেত্রে মুসলমানদের গৌরবোজ্জ্বল ইতিহাস নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে হবে।
তিনি বলেন, জ্ঞানার্জন, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে মহানবী (সা.) যে শিক্ষার ভিত্তি গড়ে দিয়েছিলেন, তা অনুসরণ করেই মুসলমানরা একসময় শিক্ষা ও জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে বিশ্বকে নেতৃত্ব দিয়েছে।
তিনি বৃহস্পতিবার (৮ অক্টেবার) দুপুরে সিলেটের ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা পাঠানটুলায় তামাদ্দুনিক ও সীরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং সীরাতুন্নবী (সা.) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। জামেয়া মিলনায়তনে উক্ত মাহফিল অনুষ্ঠিত হয়।
মুফতি আহমাদ শরীফ বিন আসাদ বলেন, মহানবী (সা.)-এর জীবন ছিল জ্ঞান, শিক্ষা, নৈতিকতা ও মানবকল্যাণের অনন্য দৃষ্টান্ত।
তিনি মানুষকে অজ্ঞতা ও অন্ধকার থেকে জ্ঞানের আলোয় নিয়ে এসেছেন।
তাঁর শিক্ষায় মানুষে মানুষে ভেদাভেদ, অন্যায় ও অবিচারের পরিবর্তে সাম্য, ন্যায়, মানবিকতা ও কল্যাণের শিক্ষা দেওয়া হয়েছে।
তাই একজন আদর্শ মানুষ ও আলোকিত সমাজ গঠনে মহানবী (সা.)-এর জীবনাদর্শের চর্চা অপরিহার্য।
জামেয়ার অধ্যক্ষ মাওলানা মো. লুৎফুর রহমানের সভাপতিত্বে এবং প্রভাষক মাওলানা ফখরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, উপাধ্যক্ষ মাওলানা সৈয়দ ফয়জুল্লাহ বাহার, উপাধ্যক্ষ (অতিরিক্ত) মাওলানা কমর উদ্দীন ও অধ্যাপক মাওলানা আব্দুন নুর।
সভাপতির বক্তব্যে বিশিষ্ট আলেমে দ্বীন অধ্যক্ষ মাওলানা লুৎফুর রহমান হুমায়দী বলেন, মুসলমানদের ইতিহাসে জ্ঞানচর্চা ও শিক্ষার যে সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে, তা নতুন প্রজন্মকে জানাতে হবে।
শিক্ষা শুধু সনদ অর্জনের জন্য নয়; শিক্ষা মানুষের চরিত্র ও নৈতিকতা গঠনের মাধ্যম। মহানবী (সা.)-এর আদর্শে শিক্ষিত প্রজন্মই পরিবার, সমাজ ও রাষ্ট্রে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
অনুষ্ঠানে তামাদ্দুনিক ও সীরাত প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
এতে জামেয়ার শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এই সংবাদটি পড়া হয়েছে ৯৩ বার
সর্বশেষ খবর
- তৃণমূল পর্যায়ে ক্ষমতা ও কর্তৃত্ব বিকেন্দ্রীকরণ করতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী
- সিলেটের ট্রেনের টিকেট অনলাইনে আসা মাত্র হাওয়া, কালোবাজারীদের সনাক্ত করতে মামলা
- সাংবাদিক শাহাব উদ্দিন শিহাবের মায়ের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
- মহানবী (সা.)-এর শিক্ষাই মানবতার মুক্তির সঠিক পথ : মুফতি আহমাদ শরীফ বিন আসাদ
- মশক নিধন ও ডেঙ্গু প্রতিরোধে সিটির ব্যর্থতায় নগরবাসী উদ্বিগ্ন : মুহাম্মদ ফখরুল ইসলাম
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর