শিরোনামঃ-

» মশক নিধন ও ডেঙ্গু প্রতিরোধে  সিটির ব্যর্থতায় নগরবাসী উদ্বিগ্ন : মুহাম্মদ ফখরুল ইসলাম

প্রকাশিত: ০৮. অক্টোবর. ২০২৬ | বৃহস্পতিবার


Manual5 Ad Code

সিলেটে আম্বরখানা পয়েন্টে জামায়াতের ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইন

নিউজ ডেস্কঃ
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, মশক নিধন ও ডেঙ্গু প্রতিরোধে সিলেট সিটি কর্পোরেশনের ব্যর্থতায় নগরবাসী উদ্বিগ্ন। সিসিকের পাশাপাশি জনগণকেও সচেতন হতে হবে।

Manual5 Ad Code

সম্মিলিতভাবে ডেঙ্গু প্রতিরোধে কাজ করতে হবে। বাসা-বাড়ির আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংস করতে হবে।

Manual8 Ad Code

তিনি বলেন, দেশের অন্যান্য এলাকার মতো সিলেটেও ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। একই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে হামে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। কিন্তু ডেঙ্গু ও হাম প্রতিরোধে সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে।

জনগণের স্বাস্থ্য সুরক্ষায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে কার্যকর উদ্যোগ নিতে হবে।

Manual8 Ad Code

মুহাম্মদ ফখরুল ইসলাম আরও বলেন, প্রশাসন ও সরকারি প্রতিষ্ঠানে দলীয় লোক বসিয়ে লুটপাট ও পকেট ভারী করার সুযোগ করে দেওয়া হলেও জনগণ কাঙ্ক্ষিত নাগরিক সেবা থেকে বঞ্চিত রয়েছে।

Manual2 Ad Code

ডেঙ্গু ও হাম প্রতিরোধে সরকার ও সিটি কর্পোরেশনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

তিনি বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নগরীর আম্বরখানা পয়েন্ট এলাকায় বিমানবন্দর থানা জামায়াত আয়োজিত ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা ক্যাম্পেইনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

এসময় স্থানীয়দের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

থানা আমীর শফিকুল আলম মফিকের সভাপতিত্বে ও সেক্রেটারি ফরিদ আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট মহানগর নায়েবে আমীর ও আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল।

এসময় বক্তব্য রাখেন, ৫নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুস সালাম ও ৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী জাকারিয়া মজুমদার মেহেদী প্রমুখ।

ক্যাম্পেইনে বিমানবন্দর থানা জামায়াত ও বিভিন্ন ওয়ার্ড-ইউনিটের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক স্থানীয় জনতা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি পড়া হয়েছে ৮৮ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031