শিরোনামঃ-

» ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক

প্রকাশিত: ০৮. অক্টোবর. ২০২৬ | বৃহস্পতিবার


Manual6 Ad Code

নিউজ ডেস্কঃ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী।

Manual1 Ad Code

এক শোকবার্তায় মিফতাহ্ সিদ্দিকী বলেন, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার মৃত্যুতে বিএনপি একজন অভিজ্ঞ, নিবেদিতপ্রাণ ও বর্ষীয়ান রাজনীতিবিদকে হারাল।

Manual2 Ad Code

দেশের গণতন্ত্র, মানুষের অধিকার এবং জাতীয়তাবাদী রাজনীতির প্রতি তার দীর্ঘদিনের অবদান দলীয় নেতাকর্মী ও দেশের মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

Manual1 Ad Code

তিনি বলেন, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ছিলেন বিএনপির একজন গুরুত্বপূর্ণ অভিভাবক ও সুদক্ষ সংগঠক।

তাঁর রাজনৈতিক প্রজ্ঞা, আদর্শের প্রতি অবিচলতা এবং দেশ ও মানুষের প্রতি দায়বদ্ধতা জাতীয়তাবাদী আন্দোলনে অনুপ্রেরণা হয়ে থাকবে।

তাঁর মৃত্যুতে দলের যে অপূরণীয় ক্ষতি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।

Manual4 Ad Code

মিফতাহ্ সিদ্দিকী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর কাছে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করার দোয়া করেন।

একই সঙ্গে তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্য, স্বজন, সহকর্মী ও রাজনৈতিক সহযোদ্ধাদের প্রতি গভীর সমবেদনা জানান।

এই সংবাদটি পড়া হয়েছে ১৭৮ বার

Share Button

Callender

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30