- দাড়িয়াপাড়ার ড্রেনেজ ব্যবস্থা পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- পর্যালোচনা সভায় সিসিক প্রশাসক; ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও জনসচেতনতাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে
- ছাত্রজীবনে আল্লাহ ও রাসূল সা.-এর রঙে রঙিন হওয়ার দ্বারা জীবনের চূড়ান্ত সফলতা অর্জিত হয় : মাওলানা মাহমুদ হাসান চৌধুরী ফুলতলী
- বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কর্মচারীদের দায়িত্বশীলতা ও নৈতিকতা জরুরি : ভিসি প্রফেসর ড. মোজাম্মেল হক
- দ্রব্যমূল্যের লাগামহীন উর্দ্ধগতির বিরুদ্ধে সিলেটে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সমাবেশ
- বিএমবিএফ সিলেট বিভাগীয় সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন
- বিমানবন্দর থামা আমীর মফিকের পিতার মৃত্যুতে মহানগর জামায়াতের শোক
- পূবালী ব্যাংকের আম্বরখানা ইলেকট্রনিক ব্যাংকিং বুথ সেলফ সার্ভিস সেন্টার উদ্বোধন
- নির্মানাধীন বহুতল ভবন পরিদর্শনকালে সিউক চেয়ারম্যান
- ছাতকে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার উপজেলা সম্মেলন ১৪ নভেম্বর
» সিলেটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সচেতনতামূলক সেমিনার
প্রকাশিত: ০৮. অক্টোবর. ২০২৬ | বৃহস্পতিবার
১১৩ শিক্ষার্থীর অংশগ্রহণ, নিরাপদ সড়ক ব্যবহারে সচেতনতার আহ্বান
নিউজ ডেস্কঃ
“নিরাপদ সড়ক, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে সিলেটে শিক্ষার্থীদের অংশগ্রহণে সড়ক নিরাপত্তাবিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), সিলেট সার্কেলের উদ্যোগে রাজা গিরিশচন্দ্র মাধ্যমিক স্কুল ও কলেজ, সিলেটে এ সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে ১১৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এতে শিক্ষার্থীদের ট্রাফিক আইন মেনে চলা, নিরাপদে সড়ক পারাপার, ট্রাফিক সাইন ও সিগন্যাল সম্পর্কে ধারণা, মোটরসাইকেল চালক ও আরোহীদের হেলমেট ব্যবহার এবং চার চাকার যানবাহনে সিটবেল্ট ব্যবহারের গুরুত্ব সম্পর্কে সচেতন করা হয়।
এ ছাড়া চলন্ত যানবাহনে হাত ও মাথা জানালার বাইরে না রাখা, রাস্তা ব্যবহারের সময় সতর্ক থাকা এবং একজন সচেতন নাগরিক হিসেবে নিরাপদ সড়ক গঠনে শিক্ষার্থীদের করণীয় নিয়েও আলোচনা করা হয়।
সেমিনারে উপস্থিত ছিলেন, বিআরটিএ, সিলেট বিভাগের উপপরিচালক (ইঞ্জিনিয়ারিং) প্রকৌ. মো. ডালিম উদ্দীন, রাজা গিরিশচন্দ্র মাধ্যমিক স্কুল ও কলেজের সহকারী প্রধান শিক্ষক মো. মানিক খান, এসএমপি সিলেটের ট্রাফিক পুলিশ পরিদর্শক জাহেদুল ইসলাম এবং বিআরটিএ, সিলেট সার্কেলের মোটরযান পরিদর্শক সফীকুল ইসলাম রাসেল।
বক্তারা বলেন, আজকের সচেতন শিক্ষার্থীরাই আগামী দিনের দায়িত্বশীল নাগরিক। ট্রাফিক আইন মেনে চলার পাশাপাশি পরিবার ও সমাজের অন্যদেরও আইন মেনে চলতে উৎসাহিত করতে হবে।
শিক্ষার্থীদের মধ্যে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা সৃষ্টি করা গেলে ভবিষ্যতে সড়ক দুর্ঘটনা উল্লেখযোগ্য হারে কমানো সম্ভব।
তাঁরা আরও বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করা শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের একার দায়িত্ব নয়; এ জন্য চালক, যাত্রী, পথচারীসহ সমাজের প্রতিটি মানুষের দায়িত্বশীল আচরণ প্রয়োজন।
নিরাপদ সড়ক গড়ে তুলতে শিক্ষার্থীদের সচেতনতা ও সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এই সংবাদটি পড়া হয়েছে ১৭৫ বার
সর্বশেষ খবর
- দাড়িয়াপাড়ার ড্রেনেজ ব্যবস্থা পরিদর্শনকালে সিসিক প্রশাসক
- পর্যালোচনা সভায় সিসিক প্রশাসক; ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও জনসচেতনতাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে
- ছাত্রজীবনে আল্লাহ ও রাসূল সা.-এর রঙে রঙিন হওয়ার দ্বারা জীবনের চূড়ান্ত সফলতা অর্জিত হয় : মাওলানা মাহমুদ হাসান চৌধুরী ফুলতলী
- বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কর্মচারীদের দায়িত্বশীলতা ও নৈতিকতা জরুরি : ভিসি প্রফেসর ড. মোজাম্মেল হক
- দ্রব্যমূল্যের লাগামহীন উর্দ্ধগতির বিরুদ্ধে সিলেটে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সমাবেশ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর