- শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে : সিসিক প্রশাসক
- সেপ্টেম্বর মাসে সিলেটের সড়কে দুর্ঘটনায় প্রাণ গেল ২৬ জনের
- সিলামের ঘটনায় এমপি এম এ মালিককে জড়িয়ে অপপ্রচারের তীব্র প্রতিবাদ সিলেট জেলা জিয়া মঞ্চের
- ডেঙ্গু প্রতিরোধে সামাজিক আন্দোলন ও জনসচেতনতার বিকল্প নেই : ড. নূরুল ইসলাম বাবুল
- প্রাণ-প্রকৃতি-পরিবেশ; মৃত চেলায় দিনরাত ড্রেজার, ৪৮ ঘণ্টায় ২০ কোটি টাকার বালু লুটের অভিযোগ, দেখার কেউ নেই
- গণমানুষের কবি দিলওয়ার এর ১৪তম মৃত্যৃবার্ষিকী ১০ অক্টোবর
- জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেট মহানগর আহ্বায়ক কমিটি গঠিত আহ্বায়ক শেখ কবির, সদস্য সচিব আপ্তাব
- ডেঙ্গু প্রতিরোধে বাসা-বাড়ির আঙিনা পরিচ্ছন্ন রাখুন : মুহাম্মদ ফখরুল ইসলাম
- বাংলাদেশের সেরা দুই-তিনটি ক্রিকেট ভেন্যুর মধ্যে সিলেট অন্যতম : আব্দুল কাইয়ুম চৌধুরী
- বিশ্বকাপের ভেন্যু দেখতে সিলেটে আইসিসির প্রতিনিধি দল
» সেপ্টেম্বর মাসে সিলেটের সড়কে দুর্ঘটনায় প্রাণ গেল ২৬ জনের
প্রকাশিত: ০৪. অক্টোবর. ২০২৬ | রবিবার
নিউজ ডেস্কঃ
আগস্ট মাস থেকে সেপ্টেম্বর মাসে সিলেট বিভাগে সড়ক দূর্ঘটনায় প্রানহানি কমেছে। সেপ্টেম্বর মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় ২৬ জনের প্রানহানি হয়েছে।
সেপ্টেম্বর মাসে সিলেট বিভাগে ২৬টি সড়ক দূর্ঘটনায় ২৬ জন নিহত ও ৫১ জন আহত হয়েছেন। এরমধ্যে ১১ জনই সিএনজি ও টমটম এর চালক ও আরোহী।
সেপ্টেম্বর মাসে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে সবচেয়ে বেশি প্রানহানি ঘটেছে মৌলভীবাজার জেলায়। কম সংঘটিত হয়েছে সুনামগঞ্জ জেলায়।
প্রতিবেদনে সেপ্টেম্বর মাসের সড়ক দুর্ঘটনায় প্রধান কারন হিসাবে অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, অনুমোদনহীন ও ফিটনেসবিহীন গাড়ি মহাসড়কে চলানো, মোটরসাইকেল চালক ও আরোহীদের মানসম্মত হেলমেট ব্যবহার না করা, পথচারীদের মধ্যে সচেতনতার অভাব ও সড়কে নির্মান ত্রুটিকে উল্লেখ করা হয়।
রবিবার (৪ অক্টোবর) নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটি এ প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রকাশিত প্রতিবেদনে সেপ্টেম্বর মাসে সিলেট বিভাগে ২৬টি সড়ক দুর্ঘটনায় ২৬ জন নিহত ও ৫১ জন আহত হয়েছেন বলে উল্লেখ করা হয়।
সেপ্টেম্বর মাসে সিলেট জেলায় ৮টি সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন।
সুনামগঞ্জ জেলায় ৪টি সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও ২৩ জন আহত হয়েছেন।
মৌলভীবাজার জেলায় ৯টি সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত ও ৮ জন আহত হয়েছেন ও হবিগঞ্জ জেলায় ৫টি সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন।
নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগীয় কমিটির সদস্য সচিব ও সিলেট জেলার সভাপতি জহিরুল ইসলাম মিশু গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জানান, পাঁচটি স্থানীয় দৈনিক পত্রিকা, অনলাইন পত্রিকার তথ্য, দুটি জাতীয় দৈনিক পত্রিকার তথ্য, অনুমেয় অনুজ্জ বা অপ্রকাশিত ঘটনা ও নিসচা সিলেটের শাখা সংগঠনগুলোর তথ্যের ভিত্তিতে নিসচা বিভাগীয় কমিটি এ প্রতিবেদন তৈরি করেছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, সেপ্টেম্বর মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহতের মধ্যে ৯টি সড়ক দুর্ঘটনায় ১০ জন মোটরসাইকেল চালক ও আরোহী, ১০টি সড়ক দুর্ঘটনায় ১১ জন সিএনজি ও টমটম চালক ও আরোহী, ১০টি সড়ক দুর্ঘটনায় ১০ জন চালক ও ২টি সড়ক দূর্ঘটনায় ২ জন পথচারী নিহত হয়েছেন।
এছাড়া নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে ৮টি দুর্ঘটনায় ৬ জন, মুখোমুখি সংঘর্ষে ৮টি দুর্ঘটনায় ৯ জন, গাছ ও বৈদ্যুতিক খুঁটির সাথে আঘাতে ১টি দুর্ঘটনায় ১ জন নিহত হয়েছেন।
এছাড়া সেপ্টেম্বর মাসে নিহত ২৬ জনের মধ্যে ২২ জন পুরুষ, ২ জন নারী ও ২ জন শিশু রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, আগস্ট মাসে সিলেট বিভাগে ৩৫টি সড়ক দুর্ঘটনায় ৪৭ জন নিহত ও ১২২ জন আহত হয়েছেন।
এই সংবাদটি পড়া হয়েছে ২৬ বার
সর্বশেষ খবর
- শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে : সিসিক প্রশাসক
- সেপ্টেম্বর মাসে সিলেটের সড়কে দুর্ঘটনায় প্রাণ গেল ২৬ জনের
- সিলামের ঘটনায় এমপি এম এ মালিককে জড়িয়ে অপপ্রচারের তীব্র প্রতিবাদ সিলেট জেলা জিয়া মঞ্চের
- ডেঙ্গু প্রতিরোধে সামাজিক আন্দোলন ও জনসচেতনতার বিকল্প নেই : ড. নূরুল ইসলাম বাবুল
- প্রাণ-প্রকৃতি-পরিবেশ; মৃত চেলায় দিনরাত ড্রেজার, ৪৮ ঘণ্টায় ২০ কোটি টাকার বালু লুটের অভিযোগ, দেখার কেউ নেই
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর